বাংলা হান্ট ডেস্ক : মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। বিয়ের অনুষ্ঠান হতে পারে কালিম্পংয়ে। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি।
কার সাথে সাতপাকে ঘুরবেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)?
শোনা যাচ্ছে মিমির জীবনসঙ্গী হতে চলেছেন সিদ্ধার্থ নামের এক যুবক। বিনোদন জগতের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই খবর। তিনি নৌসেনায় কর্মরত। যদিও সম্পর্ক থেকে বিয়ে-কোনো বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেননি অভিনেত্রী। অভিনেত্রীর আপ্তসহায়কও এই খবরে সিলমোহর দেননি। এর মাঝেই ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা, নাকি বিয়ের আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। একাংশের মতে, খুব শিগগিরই হয়তো নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী মুখ খুলবেন।
মিমির বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই মিমি চক্রবর্তীকে বিয়ে ও জীবনে বিশেষ মানুষকে নিয়ে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিমির করা একটি মন্তব্যকে ঘিরে ফের আলোচনা শুরু হয়। তাঁর সেই উত্তরকে কেন্দ্র করেই বিয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা ছড়ায়।
জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী টেলিভিশনে পথ চলা শুরু করেন ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে দিয়ে। এরপর বড় পর্দায় অভিষেক হয় ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে। পরবর্তী একাধিক ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করেন মিমি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও প্রবেশ করেন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন মিমি।

আরও পড়ুন : গ্রেফতার হতেই সব স্বীকার! র্যাকেটের কথাও ফাঁস করলেন অভিষেকের পিএ, দাবি CID-র
এই মুহূর্তে অবশ্য তাঁর হাতে রয়েছে একাধিক কাজ। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। ব্যস্ত অভিনয় জীবনের মাঝেই কী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী। আপাতত অনুরাগীদের অপেক্ষা করতে হবে মিমির নিজের মুখে সুখবর শোনার জন্য।













