লাড্ডু-মোদক নয়, গণপতিকে সাজিয়ে দিন ঠান্ডা ঠান্ডা শ্রীখন্ড, রইল রেসিপি

Updated on:

Updated on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : চলছে গণেশ পুজো। শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। দেশ জুড়ে চলছে গণপতির আরাধনা। গণেশ পুজোয় সাধারণত লাড্ডু, মোদকই দেওয়া হয় ভোগে। তবে আরাধ্য গণেশের ভোগের জন্য কিছু বদল আনতে চাইলে বানিয়ে নিতে পারেন শ্রীখন্ড (Recipe)।

গণেশ পুজোয় শ্রীখন্ডের রেসিপি (Recipe)

মহারাষ্ট্র ও গুজরাটের জনপ্রিয় মিষ্টি শ্রীখন্ড বাড়িতে বানানোও খুব সহজ। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই মিষ্টি। কীভাবে বানাবেন শ্রীখন্ড, রইল রেসিপি-

Shrikhand recipe for ganesh puja

শ্রীখন্ডের রেসিপির উপকরণ:

তাজা জল ঝরানো দই- দেড় কাপ

চিনি- ৩-৪ কাপ

এলাচ গুঁড়ো- আধ চা চামচ

জায়ফল গুঁড়ো- এক চিমটি

জাফরান- এক চিমটি

চিরঞ্জি- ২ টেবিল চামচ

আমন্ড কুচি- ১-২ টেবিল চামচ

পেস্তা কুচি

আরও পড়ুন : লাগবে না UIDAI, হোয়াটসঅ্যাপেই ডাউনলোড হবে আধার, ধাপে ধাপে রইল প্রক্রিয়া

শ্রীখন্ডের রেসিপির প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে জল ঝরানো টক দই নিন। এবার ভালো করে দই ফেটিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন ৩-৪ কাপ চিনি। এবার চিনি (Recipe) যাতে পুরোপুরি গলে যায় তার জন্য অন্তত ১৫-২০ মিনিট একপাশে ঢেকে রেখে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে এলাচ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো দিয়ে দিন।

আরও পড়ুন : পুজোর মরশুমে টিকিটের নো চিন্তা, ৩ জোড়া দূরপাল্লার ট্রেনের মেয়াদ বৃদ্ধি রেলের

এবার পুরো মিশ্রণটিকে পরিস্কার ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলতে হবে। যতক্ষণ না শ্রীখন্ডের টেক্সচার একদম নরম, মসৃণ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ছাঁকতে হবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা জাফরান মিশিয়ে দিন এর মধ্যে। মিশিয়ে দিন ২ টেবিল চামচ চিরঞ্জি এবং আধ টেবিল চামচ আমন্ড কুচি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ঢুকিয়ে দিন ফ্রিজে। উপর থেকে আরও কিছুটা জাফরান, আমন্ড কুচি, চিরঞ্জি আর পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।