বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালা বদলের নতুন সরকার গঠন হয়েছে। আর সরকার গঠন হওয়ার পর কেন্দ্রের যোজনা আয়ুষ্মান ভারত ছাড়া পাঁচ লক্ষ টাকার ক্যাশলে পরিষেবা পাওয়া যাবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় (MMSBY)। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেইখানে হাসপাতলে আয়ুষ্মান ভারত নাকি স্বাস্থ্য সাথী কোন স্বাস্থ্য বীমাতে পরিষেবা পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আবেদনপত্র কোথায় পাবেন? (MMSBY)
একই সঙ্গে নির্দেশিকা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা তে পরিষেবা পাবেন রোগীরা। শুধুমাত্র পরিষেবা নয় হাসপাতালে মিলবে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আবেদন পত্র। তবে আজকের প্রতিবেদনে রইল কিভাবে হাসপাতাল থেকে মিলবে এই যোজনার আবেদন পত্র শেয়ার বিষয়ে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: যাত্রীদের জন্য জরুরি খবর, রেলের টিকিট কাটতে গিয়ে নয়া সমস্যা
কিভাবে হাসপাতাল থেকে পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আবেদন পত্র?
এর জন্য টিএমএস পোর্টালে গিয়ে রোগীর আধার নম্বর দিলেই জানা যাবে, তিনি কোন স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত। সে ক্ষেত্রে দেখা যায় যদি স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান প্রকল্পের মধ্যে রোগীর নাম নেই তাহলেই তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তেযোগ্য কিনা তা দেখাবে।
একই সঙ্গে যোগ্য হলে হাসপাতাল থেকে ওই যোজনার ফর্ম রোগীকে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ হাসপাতালে দাঁড়িয়ে তখনই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তে আবেদন করা যাবে। এরপর ফর্ম ফিলাপ করে প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট অপশনে গিয়ে চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে।
এছাড়াও সেই নির্দেশিকা আরও বলা হয়েছে হাসপাতাল কে পূরণ করা ফর্ম সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তীকালে ওই ফর্ম গুলির তথ্য পোর্টালের নথিভুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমেই রোগীর আধার নম্বর দিতে হবে। এরপর আয়ুষ্মান কার্ড থাকলে ওই প্রকল্পের অধীনে রোগী চিকিৎসা হবে।
তবে পোর্টাল বা প্রযুক্তিগত কোন সমস্যা হলে প্রয়োজনীয় নিয়ম মেনে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা করা যাবে। এছাড়া ই-কেওয়াইসি বা ভিভিএস রেজিস্ট্রেশন বাকি থাকলে স্বাস্থ্যসাথী তে চিকিৎসা করা যাবে। তবে আগে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে (MMSBY)।













