দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা, পুজোর আগে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

Published on:

Published on:

Indian Railways announcement for the Howrah-Kharagpur section
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে ফের দুর্ভোগের মুখোমুখি যাত্রীরা। উন্নয়নমূলক কাজের জন্য বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এছাড়া আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর এই ট্রেন গুলি বাতিল থাকবে বলে জানিয়ে দিয়েছে, দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে হাওড়া পুরী ট্রেন। পাশাপাশি বাতিল থাকবে মেদিনীপুর ও হাওড়ার মধ্যে চলাচলকারী একাধিক লোকাল ট্রেন (Indian Railways)।

হাওড়া-খড়্গপুর শাখায় রেলের বড় ঘোষণা (Indian Railways)

দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে বালিচক স্টেশনে লেভেল ক্রসিং এর ওপর রোড ওভারব্রিজ বসানোর কাজ চলছে। যার ফলে ১৯ ও ২০ সেপ্টেম্বর ওই নির্মায়মান রোড ওভারব্রিজে বসানো হবে স্টিলে গাডার। এই কাজের জন্যই ওই দুদিন দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ও বেশ কয়েকটি ইএমউ লোকাল বাতিল করা হয়েছে (Indian Railways) । এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন গুলো বাতিল করা হয়েছে।

Indian Railways announcement for the Howrah-Kharagpur section

আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসার সঙ্গে স্বাস্থ্য বিমার আবেদন, রইল সহজ পদ্ধতি

যে ট্রেনগুলো বাতিল হয়েছে তা হল:

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর বাতিল থাকবে- ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস। ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস। ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস। ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস

১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো সিটি স্টিল এক্সপ্রেস।এ দিন বাতিল থাকবে ৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল-ও। ১৯ এবং ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে ২২৮৮৯/ ২২৮৯০ দিঘা-পুরী এক্সপ্রেস।

অন্য দিকে, ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল, ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল, ৩৮৭০২ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল, ৩৮৭০৪, ৩৮৭০৫, ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল। ওই দিন বাতিল থাকবে ৩৩৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল-ও (Indian Railways)।