বাংলা হান্ট ডেস্ক: মাসের পর মাস বেতন নেই। তার ওপর আর কিছুদিনের পর আসতে চলেছো পূজোর মরশুম। এই উৎসবের মরশুমেও অনিশ্চয়তার মেঘ। এর ফলে মঙ্গলবার হুগলি (Hoogly) চুঁচুড়া পৌরসভার বিক্ষোভ দেখান সেখানকার অস্থায়ীকর্মীরা। পাশাপাশি চুঁচুড়ার বিধায়ক সুবীর নাক এ দিন অস্থায়ী কর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে বিধায়ক জানান, “আন্দোলনকারীদের আড়াই মাস মাইনে বাকি। আমরা এক মাসের মাইনের মিটিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি।”
বেতন না পেয়ে পুরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ (Hoogly)
বিক্ষোভকারীদের অভিযোগ, মহিলা স্বাস্থ্যকর্মী, ফি কালেক্টররা তিন মাস বেতন পাননি। অফিসে যাঁরা কাজ করেন, সাফাই কর্মী থেকে গার্ড, পিওন, অ্যাম্বুল্যান্স ও গাড়ির চালকরা দু’মাস বেতন পাননি। পুজোর আগে হাত ফাঁকা। সংসার চালানোই দুষ্কর হয়ে উঠছে (Hoogly)।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা, পুজোর আগে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
এ দিকে হুগলি-চুঁচুড়া পুরসভায় নির্বাচিত বোর্ড নেই। তার বদলে পুর প্রশাসক বসানো হয়েছে। অভিযোগ, যত কর্মী দরকার, তার থেকে বেশি সংখ্যক কর্মীকে নিয়োগ করেছে আগের সরকার। সে কারণেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে।
এ বিষয়ে বিধায়ক সুবীর নাগের বক্তব্য, ‘যতক্ষণ না আমাদের হাতে বোর্ড আসছে, আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না। সেই ক্ষমতা আমাদের হাতে এলে বোর্ডকে ঠিক মতো চালানোর সিদ্ধান্ত আমরা নিতে পারব।
তবে এটা বলতে পারি, এই পুরসভায় গত কয়েক বছরে অনেক বেনিয়ম হয়েছে। ৬০ বছরের উপরে বয়স, অন্য জায়গায় পেনশন পান, তেমন লোকও এখানে কাজ করেন (Hoogly)।













