ডিম দিয়ে পাতুরি? একবার বানালেই মন জিতে নেবে এই নতুন পদ, দেখুন রেসিপি

Published on:

Published on:

Recipe this egg paturi with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ডিম থাকলে তাদের নানা রকমের পথ আমরা রান্না করে থাকি। তবে এবার নতুনত্ব কোন খাবার খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। আজকের প্রতিবেদনে রইল ইলিশ নয় বরং ডিম দিয়ে কিভাবে তৈরি করবেন পাতুরি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানান ডিমের এই পাতুরি (Recipe)

বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে আর আপনি চান নতুনত্ব কোন খাবার বানিয়ে খাওয়াতে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ ও অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এই পদটি। রইল তার প্রণালী (Recipe)।

Recipe

আরও পড়ুন: একধাক্কায় কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট প্রাইস কত চলছে?

উপকরণ:

৬টি দেশি মুরগির ডিম

২টি মাঝারি মাপের আলু

১টি পেয়াঁজ

৫-৬ কোয়া রসুন

২ টেবিল চামচ জিরে, ধনে, লঙ্কা বাটা

পরিমাণ মতো সর্ষের তেল

স্বাদ মতো নুন, চিনি

১ চা চামচ হলুদ

২টি কলাপাতা

প্রণালী: প্রথমে হাঁসের ডিমগুলো ভাল করে সিদ্ধ করে নিন। পাশাপাশি কলাপাতাগুলো আগুনে সেঁকে নিন। পোস্ত, সর্ষে এবং কাঁচালঙ্কা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। তারপরে এতে অল্প নুন দিয়ে বেটে নিন। ডিম সিদ্ধ হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিন। এ বার অর্ধেক ডিমগুলো কলাপাতায় ভালো করে মুড়ে নিন। ভিতরে একটা করে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এ বার কড়াইতে অল্প সর্ষের তেল ব্রাশ করুন। তার মধ্যে কলাপাতায় মোড়া ডিমগুলো সেঁকে নিন। এ ছাড়া টিফিন বাক্সের মধ্যে কলাপাতায় মোড়া ডিমগুলো রাখুন। তারপরে টিফিন বাক্সটা ফুটন্ত জলের মধ্যে রেখে ভাপিয়ে নিতে পারেন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।