DA চর্চার মাঝেই বেতন বৃদ্ধি নিয়ে বড় খবর! সরকারি কর্মীদের জন্য রইল বিরাট আপডেট

Published on:

Published on:

8th Pay Commission salary hike latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর চর্চা আলোচনা চলছে। এর মাঝেই বেতন বৃদ্ধি নিয়ে সামনে এল বড় আপডেট। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বাড়তে পারে এই নিয়ে কী জানা গেল জেনে নিন।

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট | (8th Pay Commission)

সরকারি কর্মীদের বেসিক বেতন কত বাড়বে সেটা ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভরশীল। ষষ্ঠ বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। সপ্তম পে কমিশনে তা বাড়িয়ে ২.৫৭ করা হয়। অষ্টম পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর আরও বাড়ানোর দাবি জানিয়েছে বিভিন্ন সরকারি কর্মী ও পেনশনভোগী সংগঠন।

আরও পড়ুনঃ আগামীকালই ঢুকছে টাকা! সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী

অল ইন্ডিয়া ফেডারেশন অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের তরফে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ আবার তাঁদের স্মারকলিপিতে ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে।

এবার যদি এই প্রস্তাব অনুসারে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ রাখা হয় তাহলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যার বর্তমান মাসিক বেতন ১৮,০০০ টাকা সেটি বেড়ে হবে ৬৮,৯৪০ টাকা। ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে এই অঙ্কটা হবে ৭২ হাজার টাকা।

এই হিসেবে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরে লেভেল ৬-এর একজন কর্মচারীর বেসিক পে ৩৫,৪০০ টাকা থেকে বেড়ে ১,৩৫,৫৮২ টাকা এবং ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে ১,৪১,৬০০ টাকা হবে। লেভেল ১০-এ যেসব কর্মচারীর বর্তমান বেসিক বেতন ৫৬,১০০ টাকা, তাঁদের বেতন ৩.৮৩ ও ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরে যথাক্রমে ২,১৪,৮৬৩ টাকা ২,২৪,৪০০ টাকা হবে।

8th Pay Commission

জানিয়ে রাখি, এই হিসাব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতনের সম্ভাব্য সংশোধন দেখাচ্ছে। এটি একেবারেই চূড়ান্ত বেতন নয়। বেসিক বেতনের সঙ্গে ডিএ, বাড়ি ভাড়া ভাতা সহ আরও নানা ভাতা যুক্ত হলে মোট বেতন পরিষ্কার হবে।

এছাড়া অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি। কমিশন তাঁদের রিপোর্ট জমা দেওয়ার পর সরকার তা গ্রহণ করলে সবটা পরিষ্কার হবে। ততদিন সরকারি কর্মীদের অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।