বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গেল IPL ২০২৭-এর প্রস্তুতি! প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL ২০২৭-এর নিলাম (IPL 2027 Auction) ভারতে (India) সম্পন্ন হবে। গত ১৫ সেপ্টেম্বর IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে রাখি নে, গত ৩ বছর ধরে IPL (Indian Premier League)-এর নিলাম দেশের বাইরে সম্পন্ন হয়ে আসছিল। তবে এবার BCCI ভারতেই এটি আয়োজনের অনুমোদন দিয়েছে। এদিকে, IPL ২০২৭-এর নিলাম ছাড়াও IPL ২০২৮-এর মেগা নিলাম প্রসঙ্গেও একটি বড় আপডেট সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
৩ বছর পর ভারতে হবে IPL-এর নিলাম (IPL 2027 Auction):
IPL ২০২৭-এর নিলাম কবে সম্পন্ন হবে: উল্লেখ্য যে, IPL ২০২৭-এর নিলাম চলতি বছরের ডিসেম্বরে সম্পন্ন হবে। তবে, তারিখটি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে, গভর্নিং কাউন্সিলের বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে IPL ২০২৮-এর মেগা নিলাম বিদেশে সম্পন্ন হবে। ক্রিকবাজ তার প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য সামনে এনেছে।

ভারতে হবে IPL-এর নিলাম: জানিয়ে রাখি যে, ভারতে সর্বশেষ IPL নিলাম সম্পন্ন হয়েছিল ২০২৩ সালে। যেটি হয় কোচিতে। পরবর্তী ৩ টি নিলাম দেশের বাইরে সম্পন্ন হয়েছিলদুবাই, জেদ্দা এবং আবুধাবিতে। তবে, ২০২৭ মরশুমের ক্ষেত্রে IPL নিলাম আবারও ভারতে হতে চলেছে।
আরও পড়ুন: ধূমপায়ীদের পকেটে ছ্যাঁকা! ফের দাম বাড়ল সিগারেটের, গোল্ড ফ্লেক-ক্লাসিক কিনতে হবে কত খরচ?
কোন শহরে নিলাম সম্পন্ন হবে: IPL-এর নিলাম ভারতে নিয়ে আসার সিদ্ধান্তের ফলে BCCI আত্মবিশ্বাসী যে, গত বছরের তুলনায় এবার দর্শকসংখ্যা বাড়বে। গভর্নিং কাউন্সিল এখন ভারতের সেই শহরটি নির্বাচন করবে যেখানে এই নিলাম সম্প।না হবে। মূলত, সমস্ত সুযোগ-সুবিধা এবং ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে নিলামের স্থান চূড়ান্ত করা হবে। কারণ, ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর মাস বিয়ের মরশুম। এমতাবস্থায়, নিলামের জন্য এমন শহরটি নির্বাচন করা হবে যেখানে ফাইভ স্টার হোটেল রয়েছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে ভারত ৪ লক্ষ কোটির তেল কেনায় ‘ক্ষুব্ধ’ আমেরিকা! ১০০ শতাংশ শুল্ক লাগু করবেন ট্রাম্প?
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনও চূড়ান্ত হয়নি: গত ১৫ সেপ্টেম্বর সম্পন্ন হওয়া গভর্নিং কাউন্সিলের বৈঠকে IPL ২০২৭-এর নিলামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি এখনও অমীমাংসিত রয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের পরবর্তী মিটিংয়ে গৃহীত হতে পারে।













