‘রোজ চার-পাঁচ লক্ষ কর্মদিবস আমরা করব’, সাক্ষাৎকারে বড় ঘোষণা দিলীপ ঘোষের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১৭ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (PM Narendra Modi Birthday)। এপ্রসঙ্গে বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, “মাননীয় নরেন্দ্র মোদিজির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হচ্ছে ৮ অক্টোবর। তাঁর যে জন্মতিথি, প্রত্যেক বছর আমরা এক সপ্তাহ সেবা সপ্তাহ করতাম। এবার সেবা সংকল্প এক মাস ধরে চলবে।’

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে একবার ধরে চলবে সেবা সংকল্প প্রকল্প

একইসাথে বিজেপি বিধায়ক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্মতিথি উপলক্ষে ১৭ তারিখ সন্ধে ৭টার সময় সমস্ত বাড়িতে আশীর্বাদের প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে তাঁর জন্য আশীর্বাদ চাওয়া হবে। ভারতবর্ষের কোটি কোটি পরিবার আশীর্বাদের প্রদীপ জ্বালাবেন। দিলীপ ঘোষের কথায়, ‘আমি এখানে সকলের হাতে প্রদীপ পৌঁছে দিয়েছি। আজকে সেই প্রদীপ সব শেষ হয়ে গেছে। সবাই উৎসাহের সঙ্গে পয়সা দিয়ে সেই প্রদীপ নিয়ে গেছেন, বিতরণ করছেন।’

দিলীপ ঘোষ এদিন আরও জানিয়েছেন, ‘সেবা সংকল্প নামে একমাস ধরে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মতিথিকে কেন্দ্র করে ১৭ তারিখ অর্থ্যাৎ ১৭ ই সেপ্টেম্বর থেকে ১৭ ই অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিকশিত ভারতের কল্পনাকে লোকের সামনে নিয়ে যাওয়া হবে।’

আরও পড়ুনঃ নেশায় ডুবে গেছে বাংলা! জৈন কমিউনিটিকে বিনিয়োগের জন্য আহ্ববান মুখ্যমন্ত্রীর

তার জন্য সমস্ত জেলায় জেলায় মিটিং চলছে, প্রশাসনিক মিটিং। বিজেপি নেতা জানিয়েছেন, ‘সেখানে একজন করে সিনিয়র অফিসার, এবং একজন করে মন্ত্রীকে আমাদের সরকার পাঠিয়েছেন। কেন্দ্রীয় সরকারের যোজনায় এই অনুষ্ঠান চলছে। রাজ্য সরকার পুরোপুরি অংশগ্রহণ করছে। প্রশাসনের তরফ থেকে এটা করা হচ্ছে। প্রশাসনিক বৈঠকের জন্য আমরা আজকে এখানে এসেছিলাম।’ জানা যাচ্ছে এদিন একজন অফিসারের সঙ্গে এসেছিলেন দিলীপবাবু।

রাজ্যজুড়ে কর্ম দিবস পালন করার প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বললেন, ‘শুরু হয়নি মানে, যারা মাটি কাটতে চাইছেন শুধু তাদের তো মুশকিল আছে। এখন বৃষ্টির সময় মাটি কাটবে কী করে? ৩১৮ টা কাজের লিস্ট আমরা দিয়েছি। সেই কাজ ধীরে ধীরে হচ্ছে। আগে পাঁচটা-সাতটা হচ্ছিল। এখন বিশটা হচ্ছে। আস্তে আস্তে সংখ্যা বাড়বে। এখন যেমন পরিবেশ ঠিক হচ্ছে।’

তিনি আশাবাদী যে, ‘আগে প্রতিদিন মাত্র ৭ হাজার কর্ম দিবস পালন হত গোটা পশ্চিমবাংলায়। সেটা বাড়তে বাড়তে এখন ৭০ হাজারে পৌঁছে গেছে। এই সপ্তাহে সেটা ১ লাখ হয়ে যাবে। রোজ ৪-৫ লাখ কর্ম দিবস আমরা করবো টার্গেট নিয়েছি। কারণ আমাদেরকে ১৩ হাজার কোটি টাকার বেশি খরচা করতে হয়।’