বাংলাহান্ট ডেস্ক : টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন শেষ, এবার অধিকাংশ মানুষই ট্রেনের টিকিট কাটেন অনলাইনে। আনরিজার্ভড টিকিটের ভাড়া কম হলেও দূরপাল্লার (Indian Railways) রিজার্ভড টিকিটের ভাড়া হয় তুলনামূলক বেশি। কোচ অনুযায়ী এই ভাড়া ওঠানামাও করে। তবে এবার থেকে ইউপিআই ব্যবহার করে ২০০০ টাকার বেশি মূল্যের টিকিট কাটতে গেলে প্রযোজ্য হবে অতিরিক্ত চার্জ।
অনলাইনে ট্রেনের (Indian Railways) টিকিট কাটলে অতিরিক্ত চার্জ
সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য এমডিআর সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, একজন গ্রাহকের কোনও মার্চেন্ট বা ব্যবসাকে করা নির্দিষ্ট কিছু পিটুএম ইউপিআই পেমেন্টের উপর এমডিআর প্রযোজ্য হবে। এর মধ্যেই পড়ছে রেলের টিকিটও।

কত দিতে হবে: নতুন নিয়মে ২০০০ টাকার টিকিটের উপর অতিরিক্ত ৫ টাকা চার্জ আরোপ করা হয়েছে। অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে ২০০০ টাকার বেশি মূল্যের টিকিট (Indian Railways) কাটলে অতিরিক্ত ৫ টাকা চার্জ দিতে হবে। তবে এই চার্জ কিন্তু যাত্রীদের দিতে হবে না। অর্থাৎ অনলাইনে টিকিট বুক করে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দিতে হবে না যাত্রীদের। তবে কারা দেবেন এই চার্জ?
আরও পড়ুন : নোয়েলের আপত্তি খারিজ করেই বড় সিদ্ধান্ত! টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ
কে দেবে চার্জ: যাত্রীর বদলে এই অতিরিক্ত চার্জ বহন করবে ভারতীয় রেল বা আইআরসিটিসি। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন পরিকাঠামো।
আরও পড়ুন : দলের পর এবার প্রতীকও হাতছাড়া, আসল-নকলের দ্বন্দ্বে ‘জোড়াফুল’ খোয়ালো মমতার তৃণমূল
সোজা কথায় বললে, ২৫০০ টাকার ট্রেনের টিকিটের ভাড়া যদি ইউপিআই দিয়ে করা হয় তবে যাত্রীকে ২৫০০ টাকাই দিতে হবে। অতিরিক্ত চার্জ দেবে ভারতীয় রেল বা আইআরসিটিসি।













