পুজোর মুখে বন্ধ পরপর সিরিয়াল, বছর ঘোরার আগেই শেষ হচ্ছে জলসার এই মেগা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই পরপর ঝাঁপ ফেলছে বিভিন্ন চ্যানেলের সিরিয়াল (Serial)। সদ্য শেষ হয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’। শুটিং শেষ হয়ে গেলেও শেষ সম্প্রচার এখনও বাকি ধারাবাহিকের। এর মাঝেই জানা গেল, আরও এক সিরিয়াল এবার শেষের পথে।

শেষ হচ্ছে স্টার জলসার এই সিরিয়াল (Serial)

জি বাংলা নয়। এবার শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ও মোর দরদিয়া’। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই শেষ দিনের শুটিং হয়ে যেতে পারে সিরিয়ালের। এখনও এক বছরও পূর্ণ হয়নি ধারাবাহিকটির।

This serial of star jalsha is ending

কেন এই সিদ্ধান্ত: গত বছর ৭ অক্টোবর পথচলা শুরু করেছিল ও মোর দরদিয়া। বছর ঘোরার আগেই শেষ হচ্ছে কাহিনি। এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও গুঞ্জন কিন্তু থেমে নেই। ভালো টিআরপি সত্ত্বেও কেন এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া হচ্ছে এই মেগা তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন : ‘ইলিশ বাঁচাও উৎসব’, স্রোতের বিপরীতে হেঁটে বেনজির উদ্যোগ ডায়মন্ড হারবারে, কিন্তু কেন?

কামব্যাক করেন রণিতা: এই সিরিয়ালের (Serial) হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফেরেন রণিতা দাস। তাঁর কামব্যাক এই সিরিয়ালকে বিশেষ মাত্রা দিয়েছিল। অন্য রকম গল্প দর্শকও টানছিল ভালোই। টিআরপি তালিকায় তাঁর প্রভাব পড়ছিল স্পষ্ট।

আরও পড়ুন : রেস্তোরাঁর লাইনে দাঁড়ানোর দরকার নেই, বাড়িতেই বানান ক্রিমি বাটার পনির, রইল রেসিপি

বর্তমানে অবশ্য হাই টিআরপির একাধিক সিরিয়াল বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছে। নেপথ্যে রয়েছে একাধিক কারণ। কিন্তু ঠিক কোন কারণে শেষ হতে বসেছে ও মোর দরদিয়া তা এখনও স্পষ্ট নয়।