বাংলাহান্ট ডেস্ক : পুজো আসছে। বর্ষাও শেষের মুখে। এই সময়েই পদ্মার ইলিশের (Hilsa) চাহিদা সবথেকে বেশি থাকে। এই সময়েই লালগোলার বাজারে মাছের যোগানও থাকে প্রচুর। শুধু ইলিশ না, অন্যান্য মাছও বিক্রি হয় কম দামে। তবে এই বাজারে মাছ বিক্রির রয়েছে অভিনব নিয়ম। কেজির বদলে থালা হিসেবে মাছের দাম ঠিক করা হয়।
ইলিশের (Hilsa) দাম কেমন লালগোলার বাজারে?
লালগোলার বাজারে ইলিশ বিক্রি হয় প্রায় ১২০০-১৪০০ টাকা কেজি দরে। কলকাতা ও শহরতলির অন্যান্য বাজারে ইলিশের বর্তমান দাম প্রায় ২২০০-২৫০০ টাকা। লালগোলার এই বাজারে মাছ বিক্রির ধরণ ধারণও অন্য রকম। পাল্লা বাটখারায় নয়, বরং থালা হিসেবে এখানে হাঁকা হয় মাছের দাম।

কীভাবে ঠিক হয় দাম: বাজারে হরেক রকম থালায় সাজানো থাকে মাছ। প্রতিটি থালার আলাদা আলাদা দাম। মূলত মাছের সাইজ এবং মাছের প্রজাতির উপরে নির্ভর করে এই দাম। ইলিশের সাইজের উপরে ভিত্তি করে থালার দাম ধরা হয়। এই সময়ে পদ্মার ইলিশের চাহিদাই থাকে সবথেকে বেশি।
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার মধ্যে বেছে নিতে হবে যে কোনও একটি! জারি নতুন নির্দেশিকা
ইলিশের দর কত: খাঁটি পদ্মার ইলিশের (Hilsa) থালার দাম হয় ১ কেজি থেকে দেড় কেজি পর্যন্ত মাছের ক্ষেত্রে ১২০০-১৪০০ টাকা কেজি। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের ক্ষেত্রে দাম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। ৩০০ থেকে ৬০০ গ্রামের ইলিশের ক্ষেত্রে দাম হয় ৪০০-৫০০ টাকা কেজি। তবে চাহিদা ও আমদানির উপরে ভিত্তি করে ওঠানামা করে দাম।
আরও পড়ুন : সময়ানুবর্তিতায় সেরা রিপোর্ট, নতুন পালক পূর্ব রেলের সাফল্যের মুকুটে
শুধু ইলিশ নয়, আরও হরেক রকমের মাছ থালায় বিক্রি হয় লালগোলা বাজারে। রুই, কাতলা, কালবোস, মৃগেল, পারশে, তোপসে, ভেটকি, মৌরলা, ট্যাংরা, কাজলি, বাতাসি, বাটা, চিতল, ফলুই, বোয়াল, আড়, রিঠে, কই, মাগুর, কুচো চিংড়ি, গলদা চিংড়ি, তেলাপিয়া, পুঁটির মতো মাছ থাকে থালায়।













