পদ্মার ইলিশের দেখা নেই, সিদল-ইলিশ শুঁটকিতে মজে ভোজনরসিকরা, কত চলছে দাম?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে এবার পদ্মার ইলিশ পাতে ওঠার সম্ভাবনা কম। কিন্তু এই সময়ই চাহিদা সবথেকে বাড়ে ইলিশের (Hilsa)। বিশেষ করে ইলিশ শুঁটকির জনপ্রিয়তাও কম নয়। ঝাল ঝাল ইলিশ শুঁটকি বা তেলের উপরে কষা সিদলের চাটনির স্বাদ একবার খেলে আর ভোলা যাবে না। উত্তরবঙ্গে এই সিদল আর শুঁটকির চাহিদা সারা বছরই লেগে থাকে। তবে বর্ষায় চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।

ইলিশ (Hilsa) শুঁটকির চাহিদা তুঙ্গে

জলপাইগুড়ির বিভিন্ন শুঁটকির বাজারগুলিতে সিদল আর ইলিশ শুঁটকির চাহিদা এখন তুঙ্গে। ধূপগুড়ির বাজারে এখন হরেক রকম শুঁটকি পাওয়া যায়। প্যাকেটজাত গুঁড়ো সিদল ছাড়াও গোল গোল লাড্ডু সিদলের জনপ্রিয়তাও তুঙ্গে।

Hilsa shutki prices going high

কত চলছে সিদলের দাম: স্থানীয় ব্যবসায়ী জানান, বর্ষার মরশুম শুরু হতেই বাজারে শুঁটকির যোগান ও চাহিদার ফারাক তৈরি হয়। এখন ৫০ গ্রাম ওজনের সিদলের প্যাকেট বা লাড্ডুর দাম ৫০ টাকা। সেখানে বোম্বাই ও মালদা থেকে আমদানি করা ইলিশ শুঁটকি বিক্রি হচ্ছে ১০০ টাকা পোয়া দরে। তবে ভালো শুঁটকির (Hilsa) দাম চড়ছে কেজিপ্রতি ৮০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্তও।

আরও পড়ুন : দাম মাত্র ৫.২৯ লক্ষ টাকা! ভারতে এন্ট্রি টাটার নতুন সেডান Aeris-এর, মিলবে একাধিক দুর্ধর্ষ ফিচার্স

বাজারে দাম বেশি: এক ক্রেতা বলেন, খুচরো দোকানে ১০০ গ্রাম শুঁটকির দাম ৪০ থেকে ৬০ টাকা। সেখানে এই বাজারে ১ কেজি শুঁটকির দাম দাঁড়াচ্ছে প্রায় ২৪০ টাকা। তবে এখন শুঁটকির দাম যে বেড়েছে তা স্বীকার করছেন ক্রেতারা।

আরও পড়ুন : ফেরাতে হবে সমস্ত বাদ যাওয়া নাম, SIR ইস্যুতে বিস্ফোরক মীনাক্ষী মুখোপাধ্যায়

আগে যে ইলিশ শুঁটকির দাম প্রায় ৬০০-৭০০ টাকায় এখন তার দাম প্রায় ১০০০ ছুঁইছুঁই। ভোলা মাছের শুঁটকিও বিকোচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। বৃষ্টির আবহাওয়া থাকলে দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।