বাংলা হান্ট ডেস্কঃ নিয়ম মতোই দীপাবলির সময় করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বাড়বে। শীঘ্রই ফের একবার কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পেতে চলেছে বলে দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে। উৎসবের আগেই বর্ধিত মহার্ঘ ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রের কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে চর্চা | Dearness Allowance
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হার বেসিক বেতনের ৬০ শতাংশ। জুলাই মাস থেকে বাড়তি তিন থেকে চার শতাংশ হারে ডিএ (DA Hike) পেতে পারেন কেন্দ্রের কর্মীরা। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকেই কার্যকর হতে পারে বর্ধিত ডিএ। যদিও এই ঘোষণা অক্টোবরের দিকে হয়। সরকার এই বিষয়ে এখনও স্পষ্ট আপডেট দেয়নি। এই ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই কার্যকর হবে।
মূলত AICPI-IW বা শিল্প শ্রমিকদের খুচরো মূল্যসূচকের ওঠানামার ভিত্তিতেই DA নির্ধারিত হয়। এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। ফলে গত ১২ মাসের গড় সূচক পৌঁছেছে ১৪৮.৬৫। ডিএ গণনার হার হয়েছে ৬৩.৭৬%। মনে করা হচ্ছে, এবার ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি পেতে পারে। আসলে মুদ্রাস্ফীতির কোপ থেকে কর্মচারীদের স্বস্তি প্রদান করতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। শীঘ্রই তা ৬৩% বা ৬৪% হতে পারে বলে মনে করা হচ্ছে। ধরা যাক কোনো কর্মচারীর ৫০ হাজার টাকা বেসিক বেতন, তাহলে ডিএ বৃদ্ধিতে বেতন কত বাড়বে? ধরা যাক, কোনও কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা। বর্তমানে ৬০ শতাংশ ডিএ অনুযায়ী তিনি ৩০ হাজার টাকা ডিএ পেয়ে থাকেব। এবার জুলাই থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির যদি ঘোষণা হয়, তাহলে মহার্ঘ ভাতা বেড়ে হবে ৬৪ শতাংশ হবে।

আরও পড়ুন: নয়া সপ্তাহেও সঙ্গী বৃষ্টি! আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন
সেক্ষেত্রে ৫০ হাজার টাকা বেসিক বেতনের উপর ৩২ হাজার টাকা ডিএ মিলবে। ৩০ থেকে ২ বেড়ে হচ্ছে ৩২ হাজার টাকা। অর্থাৎ, নতুন মহার্ঘ ভাতা কার্যকর হলে ৫০ হাজার টাকা বেসিক বেতন পাওয়া কর্মীর মাসিক বেতন ২ হাজার টাকা বাড়তে পারে। আর যদি ৩% ডিএ বৃদ্ধি করা হয়, তাহলে বেতন ১,৫০০ টাকা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ৫০ হাজার টাকা বেসিক বেতন পাওয়া কর্মীর মাসিক বেতন ১৫০০ হাজার টাকা বাড়বে।













