বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য কিছু নতুন যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন খাবারে কালো মরিচ যুক্ত করুন।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। এই সময়ে আপনি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরম মশলা, শুকনো ফল, মধু এবং গুড় খাবারের দিন।
মিথুন রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। কাউকে কিছু না জানিয়ে আজ বাড়িতে দূর সম্পর্কের আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। অর্ধাঙ্গিনী কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখবর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে সাদা রঙের চকোলেট উপহার হিসাবে দিন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও সন্দেহজনক আর্থিক কারবারের জড়িয়ে পড়বেন না। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও কাজে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি বন্ধুদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর পাত্রে জল পান করুন।
সিংহ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবেন। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনও লেনদেন করার সময় অথবা গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে সচেতন হন। আপনার সঠিক সময়ে সাহায্য আজ কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। এই খবর আপনার পরিবারের সদস্যরা পেয়ে অত্যন্ত গর্বিত হবেন এবং আপনাকে আরও অনুপ্রাণিত করবেন। আপনার নেওয়া কোনও ভালো পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মামাবাড়ির কোনও সদস্যের কাছ থেকে আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আজ আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আজ কাউকে কিছু না জানিয়ে বাড়িতে আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে ছোলা বা শস্য খেতে দিন।

তুলা রাশি: আপনি আজ আপনার নিজের পছন্দের কাজগুলি বেশি করে পড়তে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজ হঠাৎ করেই অফিস থেকে দ্রুত বাড়িতে পৌঁছে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সিনেমা দেখতে যেতে পারেন অথবা পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হলেও, পরে উপলব্ধি করবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পরিবারের সদস্যদের ধ্যান এবং যোগ ব্যায়াম করার জন্য অনুপ্রাণিত করুন।
বৃশ্চিক রাশি: নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ থেকে বিরত থাকুন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়।। আপনি আজ ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ (বুধের প্রতিনিধি) যুক্ত করুন।
ধনু রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার পরিচিতদের সংখ্যা এবং বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত বিষয়গুলি আজ নিয়ন্ত্রণে থাকবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। প্রিয়জনদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো ছাতা এবং কালো রঙের জুতো দান করুন।
আরও পড়ুন: আগরকরের পরে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চিফ সিলেক্টর হলেন প্রজ্ঞান ওঝা! কী পরিকল্পনা BCCI-র?
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কাজের পরিবর্তনের মাধ্যমে আজ আপনি মানসিক শান্তি পাবেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ হঠাৎ করেই কর্মক্ষেত্রে দ্রুত ছুটি হয়ে যাওয়ার কারণে আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই গুড়, গম ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে তৈরি খাবার বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খেতে দিন।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে WhatsApp-এ মেসেজ পাঠাতে খরচ হবে ১৪ পয়সা! কাদের জন্য লাগু নিয়ম?
কুম্ভ রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ নিজের অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে বিতরণ করতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান শিব ভগবান ভৈরব এবং হনুমানজির আরাধনা করুন।
মীন রাশি: আপনার একটি বদভ্যাস আপনাকে কোনও সমস্যায় ফেলতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে চাইবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই মাছেদের আটার বল বানিয়ে খেতে দিন।













