বাংলা হান্ট ডেস্ক : কলকাতার এখনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত, তাঁদের জন্য ফের আবেদনের সুযোগ তৈরি হয়েছে। শুক্রবার, ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিন দিনের সেবা সেতু ক্যাম্প (Seva Setu Camp)। কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন শিবিরে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহের পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের জন্য আবেদন ও পরিষেবা সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে এই ক্যাম্পে।
কবে, কোথায়, কখন বসছে সেবা সেতু ক্যাম্প (Seva Setu Camp) ?
ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় বহু মহিলা মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে যোগ্য হওয়া সত্ত্বেও যাঁদের নাম এখনও প্রকল্পের আওতায় আসেনি, তাঁদের জন্য এই শিবিরগুলি গুরুত্বপূর্ণ হতে পারে। সেবা সেতু অভিযানের মাধ্যমে স্থানীয় স্তরেই বিভিন্ন সরকারি পরিষেবার আবেদন, তথ্য এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলকাতার ১৬টি বরো-সহ রাজ্যের বিভিন্ন ব্লক ও স্থানীয় এলাকায় এই বিশেষ শিবির চলবে। কলকাতা পুরসভার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন ওয়ার্ডকে একত্র করে একাধিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেমন, ১, ২ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য উত্তরণ কমিউনিটি হলে শিবির বসবে। গোপাল চন্দ্র চ্যাটার্জি রোডে এফসিআই গোডাউনের কাছে রয়েছে ওই কেন্দ্র। আবার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ক্যাম্পের ঠিকানা পুবালি কমিউনিটি হল, খেয়ালি পার্ক সংলগ্ন এলাকায়।
আপনার ওয়ার্ডের সেবা সেতু অভিযান শিবিরটি কোথায় বসছে দেখে নিন-



শুধু অন্নপূর্ণা নয়, এই শিবিরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি এবং আয়ুষ্মান ভারত-সহ একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের বিষয়ে পরিষেবা ও আবেদন করার সুযোগ থাকবে। বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা এক জায়গা থেকে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকাতেও এই কর্মসূচি হচ্ছে।
কলকাতা পুরসভা এলাকার ক্যাম্পগুলিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন পরিষেবার জন্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকছে। একাধিক ব্যাঙ্কের কাউন্টারও থাকার কথা রয়েছে, ফলে প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেও নাগরিকরা সহায়তা পেতে পারেন। কলকাতা পুরসভার প্রকাশিত পোস্টারে ২ থেকে ৪ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্যাম্প চলার কথা উল্লেখ রয়েছে। তবে নির্দিষ্ট ওয়ার্ডের ক্যাম্পের দিন ও ঠিকানা আগে দেখে নিয়ে যাওয়াই সুবিধাজনক।
আরও পড়ুন : মারাত্মক চায়ের নেশা? দিনে কতবার চা খাওয়া উচিত সেটা জানেন?
এদিকে, সরকারি প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের ভিড় বাড়তে পারে বলে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি শিবিরে ভিড় নিয়ন্ত্রণ এবং পরিষেবা গ্রহণের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার জন্য লালবাজারকে জানানো হয়েছে।













