মাত্র ৫০০ টাকায় রাজাভাতখাওয়া-জয়ন্তী ভ্রমণ, সঙ্গে পেটপুজোর ব্যবস্থাও, পুজোর উপহার NBSTC-র

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো মানেই মানুষ থাকে ছুটি ছুটি মুডে। ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট এখনই শেষের মুখে। তাই এবার ভ্রমণপিপাসুদের জন্য বড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। জঙ্গল ও পাহাড়কে একসূত্রে জুড়তে এই ট্যুরের পরিকল্পনা করা হয়েছে। মহালয়ার সকালে কোচবিহার থেকে শুরু হচ্ছে ট্যুর। ঘোরা বেড়ানোর পাশাপাশি থাকছে খাওয়া দাওয়া নাচগানের ব্যবস্থাও। এই ট্যুরের নাম দেওয়া হয়েছে ‘নিঝুম অরণ্যের পথে’।

কোচবিহার থেকে প্যাকেজ ট্যুর এনবিএসটিসির (NBSTC)

কোচবিহার থেকে একসময় জয়ন্তী, রসিকবিল, লাভা, লোলেগাঁও, দার্জিলিং, কালিম্পং নিয়ে প্যাকেজ ট্যুর হত এনবিএসটিসির। প্রকল্পের নাম তখন ছিল ‘সবুজের পথে হাতছানি’। কিন্তু কর্মীর অভাবে দু তিন বছর আগে বন্ধ করে দিতে হয় ওই প্রকল্প। তবে এবার পুজোতে আবারও পর্যটকদের জন্য এই বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে এল এনবিএসটিসি।

NBSTC arranged a package tour on Durga Puja

কী থাকছে ট্যুরে: জানা যাচ্ছে, মহালয়ার সকাল থেকে একটানা ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এই ট্যুর। এরপর পুরো উৎসব এবং শীতের মরশুম জুড়ে প্রতি শনি ও রবিবার করে চলবে ট্যুর। পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার থেকে ৪১ আসনের একটি বাস (NBSTC) আলিপুরদুয়ার হয়ে পৌঁছাবে রাজাভাতখাওয়া। সেখান থেকে বাস যাবে জয়ন্তী। এরপর ঘুরপথে নিমতি হয়ে চিলাপাতার জঙ্গলের ভেতর দিয়ে সন্ধ্যো কোচবিহারে ফিরবে বাস।

আরও পড়ুন : স্বাদে-গন্ধে অতুলনীয়, নবমীতে মাটন কষার বদলে থাকুক ভর্তা, রইল রেসিপি

মাথাপিছু খরচ কত: এই ট্যুর প্যাকেজের জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকা। এর মধ্যেই থাকছে প্রাতরাশ, বিকেলের চা স্ন্যাক্স। এছাড়া চিলাপাতার জঙ্গলের ভেতরে থাকা কোদালবস্তিতে রাভা ও আদিবাসী নৃত্যও দেখানো হবে। পাশাপাশি চলন্ত বাসে থাকছে সঙ্গীতশিল্পীর গানের ব্যবস্থা।

আরও পড়ুন : বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়, তিন দিনেই ২০০ কোটি ছুঁইছুঁই, লম্বা উইকেন্ডে দর্শকদের ঢল

এই ট্যুর প্যাকেজের জন্য অফলাইন টিকিট কাটার ব্যবস্থা শুরু হচ্ছে সোমবার থেকে। কোচবিহার ওল্ড বাসস্ট্যান্ড থেকে মিলবে অফলাইন টিকিট। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর বলেন, পর্যটক ও অনেক সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতেই চালু হচ্ছে এই পরিষেবা।