কোহলিকে ছুঁয়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার! আজ কি মহাতারকাকে টপকাতে পারবেন ভারত অধিনায়ক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই সিরিজ জিতে নেওয়ার পর আজ থেকে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অভিযান আরম্ভ করছে ভারতীয় দল (Indian Cricket Team)। বিরাট কোহলির (Virat Kohli) মতো সিনিয়রদের দাপুটে পারফরম্যান্সের এবার তরুণ ক্রিকেটারদের কাছ থেকে ক্ষুদ্রতম ফরম্যাটেও একই পারফরম্যান্স প্রত্যাশা করছেন ভারতীয় দলের ভক্তরা।

অধিনায়ক শ্রেয়স আইয়ার গত তিন মাস ধরে ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। প্রথমে টানা ছয়টি ম্যাচ হেরে তার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু ইংল্যান্ড সফরের পর থেকে একটিও ম্যাচ হারেনি ভারত। তার মধ্যে জিতে নিয়েছে এশিয়ান গেমসের স্বর্ণপদকও। ফলে এই সিরিজেও তাদের কাছ থেকে একটা ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছে ভক্তরা।

শ্রেয়স আইয়ারের নিজের কাছেও এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বাধীন দল এখনও অবধি এই ফরম্যাটে কোনও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পায়নি। ওডিআই ফরম্যাটে ক্যারিবিয়ানরা আপাতত অনেক পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টি তে তারা আজও একইরকম বিপজ্জনক। ভারতীয় দলের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেই আশঙ্কা করছেন ভক্তরা।

আরও পড়ুন: ভালো খেলেও ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন বৈভব সূর্যবংশী! সরাসরি বলে দিলেন গম্ভীর

তবে এই সিরিজের প্রথম ম্যাচটি জিতে গেলেই বিরাট কোহলিকে টপকে যাবেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। জিম্বাবোয়ে, আফগানিস্থান, জাপান ও এশিয়ান গেমসের দুটি ম্যাচ মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত শ্রেয়স আইয়ারের ভারত। নিজের অধিনায়কত্বে বিরাট কোহলিও ২০১৯ থেকে ২০২০ অবধি ৯ টি ম্যাচ টানা জেতার রেকর্ড গড়েছিলেন।

আরও পড়ুন: রোহিত ও কোহলির মিশ্রণ শুভমান গিল! মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার! শুনে কি বললেন ভারতীয় অধিনায়ক

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেই সেই রেকর্ড ভেঙে দেবেন ক্যাপ্টেন শ্রেয়স। তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকা অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড ভাঙতে গেলে গোটা সিরিজের প্রত্যেক ম্যাচেই জিততে হবে ভারতকে। ভারতীয় অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে টানা ১৪ টি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে হিটম্যানের।