আপনার হেঁশেলেই ঠাকুরবাড়ির স্বাদ, পুজোয় রাঁধুন পেশোয়ারী মুরগি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আর বাকি মোটে কয়েকটা দিন। এই কদিন শুধু শহর জুড়ে প্যান্ডেল হপিং নয়, বাঙালি কবজি ডুবিয়ে ভূরিভোজের জন্যও তুলে রাখে। আর বাঙালির রান্নাবান্নার (Recipe) সঙ্গে ঠাকুরবাড়ির যোগ বহু পুরনো। ঠাকুরবাড়ির রান্না বইয়ের মাধ্যমে জানা যায় সেকালে ঠাকুরবাড়ির হেঁশেলে ঠিক কেমন রান্না হত।

পেশোয়ারী মুরগির জমাটি রেসিপি (Recipe)

ঠাকুরবাড়ির এমন অনেক রান্নাই রয়েছে যা এখন হয়তো হারিয়ে যেতে বসেছে। এমনই একটি পদ এবার ফিরিয়ে আনুন পুজো উপলক্ষে। নিজের বাড়ির হেঁশেলেই রেঁধে ফেলুন পেশোয়ারী মুরগি। রইল রেসিপি-

Thakurbari special peshwari murgi recipe

পেশোয়ারী মুরগির উপকরণ:

মুরগির মাংস- ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি- ২ কাপ

রসুন বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

টমেটো কুচি- ১ কাপ

ফেটানো টক দই- ৩-৪ টেবিল চামচ

ঘি- ৩-৪ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা

আরও পড়ুন : এই একটি কারণেই পরপর বাতিল রেশন কার্ড, ফের চালু করবেন কীভাবে?

পেশোয়ারী মুরগির প্রণালী: মুরগির মাংস প্রথমে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। এবার কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন। এর মধ্যেই দিয়ে দিন মাংসের টুকরোগুলি (Recipe)। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মাংস থেকেই বেরোবে জল। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করুন। এরপর আদা রসুন বাটা আর সামান্য জলের ছিটে দিয়ে আবারও কষান।

আরও পড়ুন : নাবালকদের আধার নিয়ে নতুন আপডেট, বাড়ল ‘এই’ সময়সীমা, স্বস্তি বাবা মা-দের

এর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি। টমেটো গলে গিয়ে গ্রেভি মাখোমাখো হলে দিয়ে দিন লঙ্কা বাটা ও টক দই। ভালো করে মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দমে বসান। মাংস সেদ্ধ হয়ে ঘি ভেসে উঠলেই তৈরি পেশোয়ারী মুরগি।