মোঘলাই খানায় জমুক পুজোর আড্ডা, দেখে নিন জিভে জল আনা মুরগি পসিন্দার রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো মানেই একসঙ্গে বসে আড্ডা, খাওয়াদাওয়া। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয় পুজোতেই। আর শারদীয়ার আড্ডাতে পেটপুজো (Recipe) তো মাস্ট। এমন আড্ডাতে একটু জমাটি রান্নাবান্না না হলে হয়?

মুরগির পসিন্দার সহজ রেসিপি (Recipe)

একঘেয়ে বাঙালি বা চাইনিজ রান্না খেতে খেতে রুচি উঠে গেলে জিভের স্বাদ বদলান। এবার পুজোয় চেখে দেখুন নবাবি খানা মুরগির পসিন্দা। কীভাবে রাঁধবেন রইল রেসিপি-

Pujo special chicken pasinda recipe

মুরগির পসিন্দার উপকরণ:

চিকেন

ভাজা পেঁয়াজ

রসুন কুচি

টক দই

আদা কুচি

আস্ত ধনে, জিরে, গোলমরিচ

দারচিনি

ছোট এলাচ

শুকনো লঙ্কা

তেজপাতা

হলুদ গুঁড়ো

টমেটো কুচি

আরও পড়ুন : আরও আড়াই মাস পিছিয়ে যাচ্ছে MDR চালুর সময়, পুজোর মরশুমে চার্জ বসবে না UPI-তে?

মুরগির পসিন্দার প্রণালী: চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। অন্যদিকে বানিয়ে রাখুন ভাজা গুঁড়ো মশলা। এবার একটি পাত্রে মুরগির মাংস (Recipe), টক দই, ভাজা গুঁড়ো মশলা, ভাজা পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন ঘন্টা দুয়েক।

আরও পড়ুন : জীবনে দুর্ভোগের সীমা থাকবে না, মহালয়ার দিন ভুলেও কিনবেন না ‘এই’ ৫ জিনিস

এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন ম্যারিনেট করা চিকেন। ভালো করে নেড়েচেড়ে জল ছাড়তে শুরু করলেই নুন, হলুদ, টমেটো কুচি দিয়ে আবারও কষিয়ে নিন। গ্যাস কম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলেই নামিয়ে নিন। ব্যস তৈরি মুরগির পসিন্দা।