চেনা আলুপোস্তয় মনমাতানো টুইস্ট, সামান্য রসুন দিয়ে দেখুন, স্বাদটাই বদলে যাবে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ঘটি হোক বা বাঙাল, বাঙালির প্রিয় খাদ্যতালিকায় একেবারে প্রথম দিকেই জায়গা করে নেবে আলুপোস্ত। ঘটি-বাঙালের দ্বন্দ্ব ভুলে বাঙালি মানেই পোস্ত প্রেমী।

এভাবে রাঁধুন রসুন আলু পোস্ত

চড়া দাম যতই চোখ রাঙাক না কেন, নিরামিষের দিনে আলুপোস্ত অন্যতম পরিচিত পদ (Recipe) বাঙালি বাড়িতে। তবে রসুন আলুপোস্ত খেয়েছেন কি কখনও? বাড়িতে এভাবে পোস্ত রান্না করে চেটেপুটে খাবে সকলে।

Aluposto recipe with a hint of garlic

রসুন আলুপোস্তর রান্নার (Recipe) উপকরণ :

আলু- ২ টি

পোস্ত- আধ কাপ

রসুন- ৪-৫ কোয়া

পেঁয়াজ- ১ টি মাঝারি আকারের

টমেটো- ১ টি

কাঁচালঙ্কা- ২ টি চেরা

শুকনো লঙ্কা- ১-২ টি (ঝাল অনুপাতে)

হলুদ গুঁড়ো- ১-২ চা চামচ

সর্ষের তেল, নুন, চিনি- পরিমাণ মতো

আরও পড়ুন : জীবনে দুর্ভোগের সীমা থাকবে না, মহালয়ার দিন ভুলেও কিনবেন না ‘এই’ ৫ জিনিস

রসুন আলুপোস্ত রান্নার প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখতে হবে প্রথমে। ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পেঁয়াজ। মিক্সিতে বা শিলনোড়ায় পোস্ত (Recipe), রসুনের কোয়া এবং শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে। টমেটো কুচি করে কেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে দিতে হবে পেঁয়াজ এবং টমেটো কুচি। মাঝারি আঁচে মিনিট দুয়েক ভেজে (Recipe) তার মধ্যে দিতে হবে কেটে রাখা আলু।

আরও পড়ুন : পুজোর মুখে ভোগান্তি, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

আলুগুলো হালকা ভাজা হলে তার মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, চিনি এবং হলুদ গুঁড়ো। ২ মিনিট মতো নাড়াচাড়া (Recipe) করে তার মধ্যে দিতে হবে আগে থেকে বেটে রাখা রসুন পোস্ত। সবটা বেশ করে মিশে গেলে আলু সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। সেই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে আঁচ কম করে রান্না করতে হবে কিছুক্ষণ। সবশেষে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন রসুন আলুপোস্ত।