আগেই বলে গিয়েছিলেন নিজের ইচ্ছা, পুণেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন নানার শেষকৃত্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে সম্পন্ন হল প্রয়াত অভিনেতা নানা পাটেকরের (Nana Patekar) শেষকৃত্য। শ্মশানে নয়, পুণের দোঞ্জে গ্রামে তাঁর নিজস্ব খামারবাড়িতেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। পুত্র মলহার পাটেকর করেন মুখাগ্নি। জানা গিয়েছে, নানার ইচ্ছার মর্যাদা দিয়েই পুণের খামারবাড়িতে হয় তাঁর শেষকৃত্য।

সম্পন্ন হল নানা পাটেকরের (Nana Patekar) শেষকৃত্য

বৃহস্পতিবার ভোরে গোয়ায় মৃত্যু হয় নানার। গোয়া থেকে যখন নানার দেহ পৌঁছায় পুণে বিমানবন্দরে, তখন সেখানে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। খামারবাড়িতেও শেষকৃত্যে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ, সাজিদ নাদিয়াদওয়ালা, অনিল শর্মা সহ অনেকেই।

Nana patekar last rites performed in pune

কারা উপস্থিত ছিলেন: এছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস পঠাওলে, মুরলীদর মোহল সহ অনেকেই। ‘নানা অমর রহে’ ধ্বনির মধ্যে দিয়ে সম্পন্ন হয় শেষকৃত্য।

আরও পড়ুন : কোনও সাধারণ কোড নয়, প্যান কার্ডের নম্বরে লুকিয়ে ‘এই’ তথ্য! জানতেন?

কী ইচ্ছা ছিল অভিনেতার: প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠজনদের থেকে জানা গিয়েছে, নানা (Nana Patekar) আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাঁর শেষকৃত্য যেন শহর থেকে দূরে তাঁর পুণের খামারবাড়িতে করা হয়। সেই মতোই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।

আরও পড়ুন : খাসির কোন অংশের মাংস সবথেকে নরম? দেখে কিনুন, মাংস হবে তুলতুলে

ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা। তারপরেই অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। সওয়া ৫ টা নাগাদ গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।