বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি করছে রাজ্য সরকার। কোনও অযোগ্যর কাছে যাতে প্রকল্পের (Government Scheme) সুবিধা না পৌঁছয় সেই জন্য কড়া ভেরিফিকেশন করা হচ্ছে। এবার জানা যাচ্ছে, অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে বহু মহিলার নাম বাদ যেতে পারে। কী কী কারণে নাম বাদ পড়তে পারে সেটাও ইতিমধ্যে সামনে এসেছে।
অন্নপূর্ণা যোজনা থেকে কাদের নাম বাদ পড়তে পারে? | (Annapurna Yojana)
পুজোর মাসে কত তারিখে অন্নপূর্ণা যোজনা ঢুকবে, এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। পুজোর আগে না পরে, কখন ৩ হাজার টাকা করে দেবে সরকার, এই নিয়ে উপভোক্তাদের আলোচনা অব্যাহত। এর মাঝেই জানা যাচ্ছে, প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে বহু মহিলার নাম বাদ যেতে পারে।
আরও পড়ুনঃ পুজোর আগেই সরকারি কর্মীদের DA ও বকেয়া নিয়ে বড় আপডেট
রিপোর্ট বলছে, মূলত পাঁচটি কারণে অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে। প্রথমত, কেউ আবেদনের সময় ভুল তথ্য দিয়ে থাকলে তাঁর নাম বাদ যেতে পারে। দ্বিতীয়ত, আবেদনের সময় কোনও তথ্য গোপন করলে এই সমস্যা হতে পারে। তৃতীয়ত, সরকারের তরফ থেকে পেনশন বা অন্য কোনও ভাতা নিলে এই প্রকল্প থেকে নাম বাদ যেতে পারে।
এছাড়া অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ পড়ার আরও দু’টি সম্ভাব্য কারণ রয়েছে। কোনও সরকারি চাকরিজীবী মহিলা যদি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তা বন্ধ হতে পারে। পাশাপাশি আয়করদাতা হলেও অক্টোবর থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে আগে থেকেই একাধিক শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। সেই শর্তগুলি পূরণ হলেই প্রকল্পের উপভোক্তা তালিকায় নাম তোলা হচ্ছে। তবে সরকার সূত্রে দাবি, এতকিছুর পরেও বড় সংখ্যক অযোগ্য মহিলার নাম বেনিফিশিয়ারির তালিকায় রয়েছে। এবার সেই নামগুলি বাদ দিতেই উদ্যোগী রাজ্য।













