বাংলা হান্ট ডেস্ক: মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি আপনি খুব কম পাবেন। তার ওপর সেটি যদি চিংড়ি মাছ হয়, তাহলে তো কোন কথাই নেই। কারণ চিংড়ি মাছ বাড়িতে আনলে পরে অধিকাংশ সময় মালাইকারি তৈরি করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন এক অভিনব রেসিপি শেয়ার করব যা খেতে একদিকে যেমন সুস্বাদু হয়। তেমনি এটি বানাতে খুব অল্প সময় লাগে। তাহলে দেখে নিন দুর্গাপূজার সময় বাড়িতে আসলে বাড়ির অতিথিদের কিভাবে বানিয়ে খাওয়াবেন লেবু চিংড়ির মালাইকারি। রইল তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন লেবু চিংড়ির মালাইকারি (Recipe)
চিংড়ি মাছের কথা বললে সবার আগে মাথায় আসে মালাইকারি অথবা ভাপার কথা। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেখানে আপনি স্বল্প সময়ে ও অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই অন্য ধরনের মালাইকারি। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: ইডেনে মহালয়ার মেগা আয়োজন, ড্রোন-লেজার শোয়ে থাকছে একাধিক চমক
উপকরণ:
বাগদা চিংড়ি লাগবে ৫০০ গ্রাম
নারকেলের দুধ নিন ১.৫ কাপ
পেঁয়াজ বাটা লাগবে আধ কাপ
আদা ও রসুন বাটা নিন ১ চামচ করে
গন্ধরাজ লেবু লাগবে ১টা
লেবুর খোসা কুচি নিন আধ চামচ
তেজপাতা ১টি, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে
সরষের তেল নিন পরিমাণ মতো
কাঁচা লঙ্কা লাগবে অল্প কয়েকটা
চিনি ও নুন
প্রণালী: প্রথমে চিংড়ি মাছ গুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সেই গুলোর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। তারপর তেল গরম করে সেই মাছগুলোকে হালকা ভাবে ভেজে তুলে নিন। তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিন তেজপাতা ও গরম মশলা। এরপর তার মধ্যে দিয়ে দিন পিঁয়াজ ও আদা বাটা। তারপর ভালোভাবে কষিয়ে নিন। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিন নারকেলের দুধ ও সামান্য জল। এরপর ঝোলটা ফুটতে দিন। তারপর দিয়ে দিন পরিমাণ মতো নুন ও সামান্য চিনি। ঝোল ফুটে উঠলেই দিয়ে দিন চিংড়ি মাছগুলো। এরপর মাছগুলো মাখোমাখো হয়ে আসলে উপর থেকে লেবুর রস ও গন্ধরাজ লেবুর খোসা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













