বাংলাহান্ট ডেস্ক: ইলিশের (Hilsa) এবার দারুণ আকাল বাংলাদেশে। পুজোর সময় যেখানে বাংলাদেশ থেকে ইলিশ আসে ভারতে। কিন্তু এবার হল উলটপুরাণ। ভারত থেকে গুজরাটের ইলিশ গিয়েছে বাংলাদেশে। ইলিশের ক্রমবর্ধমান উৎপাদন হ্রাসের জেরে ইলিশ সংরক্ষণে জোর দিচ্ছে বাংলাদেশ সরকার। জারি হয়েছে ইলিশ ধরায় নির্দিষ্ট সময়কালীন নিষেধাজ্ঞা।
ইলিশ (Hilsa) ধরা রুখতে মোতায়েন নৌবাহিনী
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই অনেক মৎস্যজীবী ইলিশ জালে তুলছেন। তাদের রুখতে এবার মোতায়েন করা হয়েছে নৌসেনা। ইলিশের প্রজননকালীন সময়ে যাতে তাদের ধরা না হয় তার জন্য এবার কার্যত মশা মারতে কামান দেগে বসল বাংলাদেশ সরকার।

কেন এই ব্যবস্থা: ৮ থেকে ২৯ অক্টোবরর পর্যন্ত জারি থাকছে নিষেধাজ্ঞা। এই ২২ দিন ধরা যাবে না ইলিশ। কিন্তু তা সত্ত্বেও অনেক মৎস্যজীবী ইলিশ (Hilsa) ধরেই চলেছে অবিরাম। তাদের রুখতেই এবার কড়া নজরদারির ব্যবস্থা করেছে প্রতিবেশী দেশের সরকার।
আরও পড়ুন : জেন জি-র মন জয়ে রাজ্যে চালু নেক্সট জেন পোস্ট অফিস! কী কী সুবিধা মিলবে জানুন
কড়া নজরদারির ব্যবস্থা: ইলিশ বাঁচাতে নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনী। জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়েই চলছে নজরদারি। বন্দুক হাতে পাহারাদারি চালাচ্ছে নৌবাহিনী। বাংলাদেশ প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৯ টি জেলায় টহল ও নজরদারি চালানো হচ্ছে। ২৪ ঘন্টাই চলছে কড়া নজরদারি।
আরও পড়ুন : রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ‘ভোটচুরি’-র অভিযোগ বিরোধী জোটের! প্রমাণ চাইলেন দ্রৌপদী মুর্মু
নৌবাহিনীর সঙ্গে রয়েছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য দপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেললে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা।













