গ্রামে বাড়ছে রোজগার! গত সেপ্টেম্বরে VB-G RAM G প্রকল্পে কাজের চাহিদায় ২৫ শতাংশের বৃদ্ধি

Published on:

Published on:

25 percent increase in work demand for VB-G RAM G project in September.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) তথা VB-G RAM G  (পূর্বে MGNREGA)-তে সেপ্টেম্বর (September) মাসে কাজের চাহিদায় ২৫ শতাংশের তীব্র বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। উৎসবের মরসুম শুরু হওয়ার ঠিক আগে, গ্রামীণ ভারতের (India) ১.৫৬ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে কর্মসংস্থানের জন্য আবেদন করেছে। মূলত, বর্ষার অপ্রতুলতা এবং কৃষি কার্যক্রমে সাময়িক মন্দার কারণে গ্রামীণ অর্থনীতিতে অদক্ষ কায়িক শ্রম তথা আনস্কিলড ম্যানুয়াল লেবারের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।

গত সেপ্টেম্বরে VB-G RAM G প্রকল্পে কাজের চাহিদায় ২৫ শতাংশ বৃদ্ধি:

জানিয়ে রাখি যে, কাজের চাহিদার এই তীব্র বৃদ্ধি গ্রামীণ এলাকার অর্থনৈতিক চাপ এবং অসংগঠিত সেক্টরের সঙ্কটকে প্রতিফলিত করে। পাশাপাশি, গত সেপ্টেম্বরে ১.৫৬ কোটি পরিবারের কাজের চাহিদা স্পষ্টভাবে প্রমাণ করে যে, গ্রামীণ জনগোষ্ঠী তাদের আয়ের জন্য এখনও সরকারি কল্যাণমূলক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর ক্রমাগত নির্ভরশীল। আগামী মাসগুলিতে অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা রবি শস্যের বপন এবং উৎসবের চাহিদার পাশাপাশি গ্রামীণ শ্রম বাজারের পরিস্থিতির ওপর কড়া নজর রাখবেন।

25 percent increase in work demand for VB-G RAM G project in September.

কর্মসংস্থান ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, গ্রামীণ বিকাশ মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী, সরকারের সদ্য চালু হওয়া গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, VB-G RAM-G-এর অধীনে কাজের চাহিদা অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে এক-চতুর্থাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: মায়ানমার-থাইল্যান্ড-মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে পৌঁছবে বিদ্যুৎ! মেগা প্ল্যান ভারতের

জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুযায়ী, অগাস্ট মাসের ১ কোটি ২৫ লক্ষ থেকে সেপ্টেম্বর মাসে ১ কোটি ৫৬ লক্ষ পরিবারে কাজের সন্ধান চলছে। যা ২৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে, VB-G RAM-G আইন, ২০২৫-এর অধীনে চালু হওয়া এই প্রকল্পের আওতায় ১ কোটি ১ লক্ষ পরিবার কাজের জন্য আবেদন করেছিল।

আরও পড়ুন: ৪ সপ্তাহে উধাও ৫১ বিলিয়ন ডলার! ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ক্রমশ পতন

এমতাবস্থায়, কর্মসংস্থানের চাহিদার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এটি গত অগাস্টের ১.৫৪ কোটি থেকে বেড়ে সেপ্টেম্বরে ১.৮৮ কোটি হয়েছে। VB-G RAM-G-র অধীনে, নিশ্চিত বার্ষিক কর্মসংস্থান ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে এবং ন্যূনতম দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।