Durga Puja 2026 Live Updates

গন্ধরাজ লেবু-ভেটকির দুর্দান্ত মিশেল, পুজোয় চেখে দেখুন এই বিশেষ পদ, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো আসছে। রাস্তায় বাড়বে ভিড়, রেস্তোরাঁর সামনে পড়বে লম্বা লাইন। তবে এই লাইন এড়াতে অনেকেই বাড়িতে রান্নাবান্নার (Recipe) পরিকল্পনা করে থাকেন। কিন্তু রান্না করতে গিয়ে প্যান্ডেল হপিং মিস করলে তো চলবে না। রান্না হবে এমন যা খেতেও হবে দুর্দান্ত, আবার বানাতে বেশি সময়ও লাগবে না।

গন্ধরাজ ভেটকির সুস্বাদু রেসিপি (Recipe)

মাছপ্রেমী বাঙালি পুজোর সময় মাছ খাবে না তা হতেই পারে না। তবে ইলিশ ভেটকির চেনাজানা পদ থেকে বেরিয়ে অন্যরকম কিছু চেখে দেখতে চাইলে বানিয়ে ফেলুন গন্ধরাজ ভেটকি। দেখে নিন রেসিপি-

Gondhoraj bhetki recipe for pujo

গন্ধরাজ ভেটকির উপকরণ:

ভেটকি মাছের ফিলে

আদা কাঁচালঙ্কা কুচি

টক দই

ফ্রেশ ক্রিম

ফেটানো ডিম

গন্ধরাজ লেবুর খোসা

গন্ধরাজ লেবু

চেরা কাঁচালঙ্কা

পাতিলেবুর রস

আরও পড়ুন : রাজ্যের এই বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন বেতন ব্যবস্থা! এল সোমেই রিপোর্ট দেওয়ার নির্দেশ

গন্ধরাজ ভেটকির প্রণালী: ভেটকির ফিলেতে নুন, পাতিলেবুর রস, আদা কাঁচালঙ্কা কুচি (Recipe) মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি বাটিতে টক দই নিয়ে তার সঙ্গে ফ্রেশ ক্রিম, ফেটানো ডিম, গন্ধরাজ লেবুর খোসা, নুন, চিনি দিয়ে মাখিয়ে নিন। ম্যারিনেট করা মাছের গায়ে এই মিশ্রণ মাখিয়ে নিন।

আরও পড়ুন : পোস্ট অফিসে টাকা রাখলে কত সুদ? দেখে নিন সব স্কিমের রেট

কলাপাতার উপরে মাছ রেখে উপরে চেরা কাঁচালঙ্কা আর গন্ধরাজ লেবু রেখে পাতা মুড়ে ভাপিয়ে নিন। তাহলেই তৈরি গন্ধরাজ ভেটকি।