Durga Puja 2026 Live Updates

BJP-কে নিয়ে বদলেছে ধারণা? সংখ্যালঘু ভোট নিয়ে বড় দাবি শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari on BJP’s By-election Wins
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয়ের পর সংখ্যালঘু ভোট নিয়ে বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতার মুরলিধর সেন লেনে বিজেপির বিজয় মিছিলের শেষে একটি সভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, বিজেপিকে নিয়ে সংখ্যালঘুদের মধ্যে যে ভয় তৈরি করা হয়েছিল, তা সত্ত্বেও এখন তাঁরাও বিজেপিকে ভোট দিচ্ছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি শুধু হিন্দুদের ভোট পায়, এই ধারণা ঠিক নয়।

‘ভাগাভাগির রাজনীতি চলবে না’, বললেন শুভেন্দু (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, ভোটের আগে সংখ্যালঘুদের বলা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে তাঁরা নিজেদের ধর্ম পালন করতে পারবেন না। এমনকী, তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও প্রচার করা হয়েছিল। এই প্রসঙ্গে শুভেন্দুর দাবি, যাঁরা আগে বিজেপিকে ভোট দিতেন না, তাঁরাও এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের উন্নয়নের জন্য একসঙ্গে এগিয়ে আসছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচন নিয়েও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, সেই সময় ভাষা, বাঙালি পরিচয় ও জাতের নামে মানুষকে ভাগ করার চেষ্টা হয়েছিল। দার্জিলিংয়ে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আলাদা বোর্ড তৈরি করা এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা নিয়েও অভিযোগ তোলেন তিনি।

শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, ২০২৬ সালের ভোটে মানুষ একজোট হয়েছেন। তাই রাজ্যে আর ভাগাভাগির রাজনীতি চলবে না, উন্নয়নের রাজনীতি এগিয়ে যাবে।

Suvendu Adhikari orders to clear outstanding salary of municipal workers

আরও পড়ুনঃ ‘এগুলো না করাই ভালো’, পুজোর মধ্যে মমতাকে কেন এমন বললেন শুভেন্দু?

নন্দীগ্রামের ফল নিয়েও বক্তব্য রাখেন তিনি। শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, সেখানে বিজেপি প্রার্থী এক লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। অন্যদিকে, রেজিনগরে বিজেপির জয়কেও বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের নতুন করে গড়ে তোলা, উন্নয়ন ও প্রগতির জন্য সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তাঁরা।