বাংলা হান্ট ডেস্ক: তৃতীয় দিন সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ, ফের একবার কমল সোনার দাম। এরফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন মঙ্গলবার বাজারে গোল্ড প্রাইস কত রয়েছে (Gold Price)।
তৃতীয়ায় কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনো শুধুমাত্র গহনার জিনিস নয়। এটি সঞ্চয়ের জিনিস। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেভাবে সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে তাতে যথারীতি পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। আর আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৮৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৮৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯২৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯২৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৮৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৮৫০০ টাকা।

আরও পড়ুন: ১৫ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু, অক্টোবরে টানা কতদিন বন্ধ থাকবে স্কুল? রইল ছুটির হিসাব
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২২৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২২৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২২৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২২৩৫০ টাকা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই (Gold Price)।














