Durga Puja 2026 Live Updates

৪ জন না ৫ জন, টোটোয় মোট কতজন যাত্রী তোলা যায়? সঠিক নিয়ম জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় টোটো (Toto) বা ই-রিক্সার (E-rickshaw) জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। কাছেপিঠের স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ তিন চাকার এই যান। তবে অনেক সময়ই টোটো চালকদের বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ ওঠে। সেক্ষেত্রে টোটোয় যাত্রী তোলার নিয়ম কী বলছে জেনে নিন।

টোটোয় যাত্রী তোলার নিয়ম | (Toto)

টোটো তিন চাকার একটি গাড়ি। ওজন বেশি নয়। শুধুমাত্র ইলেকট্রিকে চলার কারণে টোটো চালাতে যেমন পরিশ্রম হয় না, তেমনই পেট্রোল বা ডিজেলের মতো কোনও জ্বালানিও লাগে না। সব মিলিয়ে এটির খরচ বেশ কম।

আরও পড়ুনঃ হাইকোর্টে ফের জোর ধাক্কা খেলেন অভিষেক! খারিজ দ্রুত শুনানির আর্জি, কোন মামলায়?

নিয়ম বলছে, টোটো বা ই-রিকশার সামনের সিটে শুধুমাত্র চালক বসতে পারেন। কলকাতা সহ নানা জেলায় অনেক সময় দেখা যায়, চালকের পাশে একজন করে যাত্রীকেও বসানো হচ্ছে। এটি কিন্তু বেআইনি। এর জন্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

পাশাপাশি টোটোর পিছনের সিটে আবার সর্বোচ্চ ৪ জন যাত্রী বসতে পারেন। এর থেকে বেশি যাত্রী বসানো যায় না। বেশি ভাড়ার লোভে ৪ জনের থেকে বেশি যাত্রী বসানো হলে তা আইনত অনুমোদিত নয়। এর জন্যও সমস্যা হতে পারে।

এছাড়া টোটোর একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, এখানে সর্বাধিক ৪০ কেজি ওজনের লাগেজ বহন করা যায়। দেশের বেশ কিছু রাজ্যে মেইন রোডে টোটো ওঠার উপর নিষেধাজ্ঞাও রয়েছে।

Toto

বিগত কয়েক বছরে রাজ্যে টোটোর জনপ্রিয়তা লাফিয়ে বেড়েছে। এতে রিক্সার থেকে দ্রুত গতিতে যাওয়া সম্ভব। পাশাপাশি কম খরচে একেবারে বাড়ির দরজায় পৌঁছে দেয়।

যদিও মাঝেমধ্যে টোটো নিয়ে যাত্রীদের মুখে নানা ধরণের অভিযোগ শোনা যায়। অতিরিক্ত ভাড়ার লোভে বেশি যাত্রী তোলা হয়েছে বলে অভিযোগও করেন অনেকে। ফলে টোটোয় সর্বোচ্চ কতজন যাত্রী ও সর্বাধিক কত ওজনের লাগেজ তোলা যায় তা জেনে রাখা অত্যন্ত জরুরি।