বাংলাহান্ট ডেস্ক : আর দুদিন পরেই ষষ্ঠী। মহালয়ার পর থেকেই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। সোমবার শহরের অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামকরণ হবে রাস্তার। যাঁর কণ্ঠে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে বাঙালির মহালয়া সূচনা হয় তাঁকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে (Suvendu Adhikari) হচ্ছে রাস্তা
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সম্মান জানানো যেত আগেই। পূর্বতন সরকার তাঁকে কেন সম্মান দেয়নি তা তাঁর জানা নেই। তবে পূর্ববর্তী সরকার কোনও উদ্যোগ না নিলেও বর্তমান সরকার সেই পথে হাঁটবে না, এমনটা নয়। বরং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অবদানকে স্বীকৃতি দিতে তাঁর নামে রাস্তার নামকরণ করা হবে বলেও জানান তিনি।

কেন এই সিদ্ধান্ত: বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও দুর্গাপুজোর আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিকে স্থায়ী সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)। তবে কোন রাস্তার নাম তাঁর নামে নামাঙ্কিত হবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন : ষষ্ঠীর সকালে নিরামিষ জলখাবার, লুচির সঙ্গে এভাবে রাঁধুন সাদা আলুর তরকারি
কী বললেন মুখ্যমন্ত্রী: পুজোর বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘পুজোয় কোনও রাজনীতি নয়। পুজো এবার পরিবারের মতো করে হবে এখানে। পুজো মানে এলাকার মানুষের একসঙ্গে কাজ করে মায়ের আরাধনা করা। সেই কাজ হবে এখানে’।
আরও পড়ুন : দুদিন ধরে সপ্তমী, এবার সন্ধিপুজোর সময় কখন? জেনে নিন বিস্তারিত
তিনি আরও বলেন, আগে মাঠ বা অন্যান্য বিষয় নিয়ে যে সমস্যা ছিল তা এবার আর হবে না। পুজোয় সরকার এবং বিভিন্ন দফতরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২ হাজারেরও বেশি পুজোর সংখ্যা বেড়েছে এবার।














