বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চমুখ অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন প্রথমেই বললেন, ‘আমি তো সিএম সাহেবকে বললাম যে সিএম সাহেব আপনি আমাকে পুজোর সব থেকে বড় উপহার দিলেন। কেউ যদি আমাকে, এক কোটি টাকাও দিত আমার বোধহয় এই আনন্দ হতো না।’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অগ্নিমিত্রা পাল
এরপরেই নিজের সারাদিনের কাজের ফিরিস্তি তুলে ধরে অগ্নিমিত্রা পাল বললেন, ‘৯ তারিখে মন্ত্রী হওয়ার পর থেকে আমি রাস্তায় ছিলাম। সকাল আটটা থেকে সকাল ১১ টা অবধি আমরা ফিল্ড ওয়ার্ক করি। আজকে শ্মশান বলুন, মিউনিসিপ্যালিটি স্কুল বলুন, আজকে ওয়ার্ড পরিষ্কার বলুন, আজকে রাস্তার নালী পরিষ্কার হয়নি, আজকে ইলিগ্যাল বিল্ডিং বলুন, আজকে ডেঙ্গি হচ্ছে । তারপরে আমি এগারোটার সময় নবান্ন বা ইউ ডি এম -এ ঢুকি। আমার বেরোতে বেরোতে রাত দশটা হয়ে যায়। তখন আমি পলিসি বানাই, তখন আমি পেপার ওয়ার্ক করি। ৪০ টা প্রকল্প আমরা হাতে নিয়েছি, আমার দপ্তর। তার ব্রশিয়র বানিয়ে দু’দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি।’
এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী বললেন, ‘এই হচ্ছেন লীডার, এই হচ্ছেন টিম লীডার। দেওয়ালের মতো, তাঁর কলিগের পাশে দাঁড়িয়ে থাকেন। তার সাব অর্ডিনেটের পাশে দাঁড়িয়ে থাকেন। এই হচ্ছেন আমার লিডার। আমি আজকে ধন্যবাদ জানাই যে যারা বিরোধীরা অনেকেই আছেন তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে।’
আরও পড়ুনঃ ‘ইডেনে টাকা খরচ করে মহালয়ায় বিসর্জনের নাচ দেখিয়েছে’, তীব্র কটাক্ষ কুণাল ঘোষের
অন্যদিকে দুর্গাপুজা উপলক্ষে রাস্তায় আলপনা আঁকা প্রসঙ্গে সিপিএম- তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়ে অগ্নিমিত্রা পাল এদিন বললেন, ‘সেভেন পয়েন্ট কানেক্টরে আলপনা আঁকা হয়েছে এতে যাত্রীদের দৃষ্টিনন্দন করা হয়েছে। আজকে পার্ক সার্কাস কানেক্টর কিভাবে ব্যবহৃত হয়েছিল এই বিগত কয়েক বছরে সিপিএম তো জানে। তারা তো টিএমসির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল। সেভাবে পুলিশকে মারা হয়েছিল, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল,ভারত বিরোধী স্লোগান দিয়েছিল।’
সরাসরি মহম্মদ সেলিমের উদ্দেশ্যেও বিজেপি নেত্রী বললেন, ‘আজকে সেই পার্ক সার্কাস কানেক্টরে আমার একজন সংখ্যালঘু ভাই তার হিন্দু টিমকে নিয়ে আলপনা আঁকছে। তাহলে এখানে অসুবিধাটা কোথায়? মহম্মদ সেলিম এবং তাঁর সিপিএম পার্টির অসুবিধাটা কোথায়?’
একইসাথে তাঁর সংযোজন, ‘কোন কিছু ভালো করলে, যারা কোনদিন ভালো হয়নি, যারা শুধু বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কারখানা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, ইংরেজি পড়া বন্ধ করেছে, কম্পিউটার বন্ধ করেছে, মেট্রো বন্ধ করেছে। তাদের কাছে তো আলপনা খারাপ লাগবেই। তাদের কাছে তো সৌন্দর্যায়ন, রাস্তা সুন্দর করা হচ্ছে তা তো খারাপ লাগবেই। এটা ওরা বুঝবে না।’














