Durga Puja 2026 Live Updates

DA বৃদ্ধি নিয়ে চর্চা চলছে! এর মাঝেই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Central Government employees 8th Pay Commission salary hike update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেই সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বৃদ্ধি নিয়ে জোর চর্চা আলোচনা চলছে। এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে এই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। এর মাঝেই অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) বেতন বৃদ্ধি নিয়ে সামনে এল বড় আপডেট। একধাক্কায় প্রায় ৫১ হাজার টাকা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন।

অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির হিসাব | (8th Pay Commission)

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে, তত বেশি বেতন বাড়বে। গত মার্চ মাস থেকে কমিশনের প্যানেল ও কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সবচেয়ে বেশিবার উত্থাপিত দাবিগুলির মধ্যে অন্যতম ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো।

আরও পড়ুনঃ ‘ডিভিশন বেঞ্চে দু’জন বিচারপতি থাকেন, CBI-এর জানা নেই’? তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

সপ্তম বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ রাখা হয়েছিল। অষ্টম বেতন কমিশনে সেটা বাড়িয়ে ৩.৮৩৩ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব যদি গৃহীত হয়, তাহলে লেভেল ১ থেকে লেভেল ১০ অবধি সকল কেন্দ্রীয় সরকারি কর্মীর নূন্যতম বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সূত্র হল, বর্তমান বেসিক বেতন x ফিটমেন্ট ফ্যাক্টর= নতুন বেসিক বেতন। বর্তমানে একজন লেভেল ১ কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক বেতন হল ১৮ হাজার টাকা। সেটিকে প্রস্তাবিত ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করা হলে হবে ৬৮,৯৪০ টাকা। অর্থাৎ একধাক্কায় প্রায় ৫০,৯৪০ টাকা বাড়তে পারে।

8th Pay Commission

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সারা দেশের প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। সাধারণত বেতন কমিশনগুলির মধ্যে ১০ বছরের ব্যবধান থাকে। সেই হিসেবে নয়া বেতন কমিশনের সুপারিশগুলিও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণার পরেই সবটা পরিষ্কার হবে।