Durga Puja 2026 Live Updates

কৃষ্ণনগর শাখায় যাত্রীদের সুখবর, পুজো থেকে চলবে ২টি নতুন ট্রেন

Published on:

Published on:

Indian Railways new train service starting from the Puja period for 3 months
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজো এবার শুধু দিন থেকে শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি সিঙ্গেল লাইন এর জন্য বড় ঘোষণা করলেও শিয়ালদহ ডিভিশন। এবার ভায়া দিগনগর হয়ে এই রুটে সকালবেলায় একজোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। আপাতত পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চালানো শুরু করেছে শিয়ালদহ ডিভিশন।

পুজো থেকে ৩ মাস নতুন ট্রেন (Indian Railways)

আপ লাইনে যে ট্রেনটি চলাচল করবে সেটি সকাল ৯: ৩৪ মিনিটে শান্তিপুর স্টেশন থেকে ছেড়ে সকাল ১০:১১ মিনিটে কৃষ্ণনগর সিটি স্টেশনে পৌঁছবে। পাশাপাশি যাওয়ার পথে প্রায় এক মিনিট স্টপেজ রয়েছে দিগনগর স্টেশনে (Indian Railways)।

অন্যদিকে, ফিরতি পথে ডাউন কৃষ্ণনগর সিটি-শান্তিপুর স্পেশাল ইএমইউ লোকাল কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ছে সকাল ১০টা থেকে ২০ মিনিটে। সেটি শান্তিপুর স্টেশনে এসে থামছে সকাল ১০টা ৫৭ মিনিটে। মাঝে ১০টা ৩৭ মিনিটে এক মিনিটের জন্য থামছে দিগনগর স্টেশনে।

Indian Railways new train service starting from the Puja period for 3 months

আরও পড়ুন: পুজোয় বাড়তি ট্রেনের ব্যবস্থা, হাওড়া ডিভিশনে ১৭-২১ অক্টোবর বিশেষ পরিষেবা

শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা এ প্রসঙ্গে জানিয়েছেন, আগে ওই সেকশনটিতে দিনে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া ট্রেন চালানো হত। এবার আগামী কয়েকমাস পরীক্ষামূলক ভাবে আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। ট্রেনটি আপ ও ডাউন দুই লাউনেই চালানো হবে। এই সময়সীমার মধ্যে যাত্রীদের থেকে সাড়া পাওয়া গেলে ট্রেন চালানোর সময় বৃদ্ধি করা হবে।

এছাড়াও, নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে বাদকুল্লা স্টেশনে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ লোকালের নতুন পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে (Indian Railways)।