Durga Puja 2026 Live Updates

জন্ম থেকেই পাওয়া যাবে ভাতার সুবিধা! বিশেষভাবে সক্ষমদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

Published on:

Published on:

Central Government announced Divyangjan pension benefits to start from birth
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে ফের এক মানবিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। ১৮ বছরের বয়সসীমা সরিয়ে এবার জন্ম থেকেই বিশেষভাবে সক্ষমদের দিব্যাঙ্গ ভাতা (Divyangjan Pension) দেওয়ার ঘোষণা করা হল। পাশাপাশি আগে ৮০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে এই পেনশন বা আর্থিক সাহায্য পাওয়া যেত, এবার সেই সীমাও কমিয়ে আনা হয়েছে।

দিব্যাঙ্গ ভাতা নিয়ে মানবিক সিদ্ধান্ত কেন্দ্রের | (Divyangjan Pension)

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানেই জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর অনুমোদন দেয় কেন্দ্রীয় ক্যাবিনেট। এই প্রকল্পের জন্য মোট ৫৩,৪২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর ভিড়ে নিখোঁজদের পাশে ‘বন্ধু কলকাতা’! পঞ্চমী থেকেই রাস্তায় নামছে ১০টি গাড়ি

এদিনের বৈঠকে ইন্দিরা গান্ধীর নামে নামাঙ্কিত তিনটি পেনশন প্রকল্পের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার নতুন নামের সঙ্গে প্রধানমন্ত্রী শব্দ যুক্ত করা হবে। গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সায় দেওয়া হয়েছে।

এছাড়া নতুন নিয়মে জন্ম থেকেই বিশেষভাবে সক্ষমদের দিব্যাঙ্গ ভাতার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের নিয়মে, বিশেষভাবে সক্ষমরা ১৮ বছর পার করলে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হত। তবে এবার সেই বয়সসীমা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র।

পাশাপাশি আগে ৮০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে দিব্যাঙ্গ পেনশন দিত কেন্দ্রীয় সরকার। এবার সেই সীমাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। এবার থেকে ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলেই বিশেষ ডিসেবিলিটি পেনশন দেওয়া হবে।

Divyangjan Pension

জানিয়ে রাখি, জন্ম থেকে ৭৯ বছর বয়সী দিব্যাঙ্গ নাগরিকদের মাসে মাসে ৩৭৫ টাকা করে দেওয়া হয়। দিব্যাঙ্গজনদের পেনশন স্কিমের অধীন এই আর্থিক সহায়তা পান তাঁরা। ৮০ বছর বা তার বেশি বয়সী বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসে মাসে ৬২৫ টাকা করে পেনশন দেওয়া হয়।

এবার সেই দিব্যাঙ্গ ভাতা নিয়েই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে সারা দেশের প্রায় ৩.২০ কোটি বিশেষভাবে সক্ষম নাগরিক উপকৃত হবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই মানবিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে।