Durga Puja 2026 Live Updates

ব্রিজের তলায় খেলার জায়গা তৈরি করবে রাজ্য! শহর সাজাতে আরও বড় পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Paul reveals new planning to make city beautiful
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শহরকে আরও সুন্দর করে সাজাতে নতুন নতুন পরিকল্পনা করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে বড় বড় রাস্তাগুলি রং করার কাজ শুরু হয়েছে। এবার শহর সাজাতে ব্রিজের নীচে খেলার জায়গা বানানোর কথা জানালেন তিনি। সেখানে কী কী খেলা হতে পারে, সেটাও জানানো হয়েছে।

শহরের সৌন্দর্যায়নে আরও বড় পরিকল্পনা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

রাজ্যের পুরমন্ত্রী বলেন, “ব্রিজের তলায় যে জায়গা আছে, ওখানে দু’পাশে নেট লাগিয়ে ঘিরে দেওয়া হবে। এরপর সেখানে খেলার জায়গা তৈরি করে দেব। টেবিল টেনিস কোর্ট হতে পারে। ক্রিকেট হয়তো খেলা যাবে না, তবে ক্যারাম খেলা যেতে পারে। গড়িয়াহাট ব্রিজের নীচে যেমন দাবা খেলা হয়।“

আরও পড়ুনঃ জলদাপাড়ায় সাফারি বুকিং আরও সহজ! এবার ফোনে ফোনেই হবে সব, সহজ পদ্ধতি জানুন

তবে শহর সাজাতে নতুন পরিকল্পনা জানানোর পাশাপাশি আশঙ্কাও প্রকাশ করেছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “এখন নতুন কিছু করতেও ভয় লাগছে। কিছু একটা করা হলেই হাহাকার পড়ে যাবে।“

জানিয়ে রাখি, রামধনু রঙে রাঙানো চিংড়িঘাটা ব্রিজে বুধবার বেশ কয়েকজন বাইক আরোহী স্কিড করে পড়ে যান। এর জন্য সদ্য হওয়া রংকেই দায়ী করেছেন অনেকে। এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। যদিও সেই নিয়ে তাঁদের পাল্টা দিতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী।

Agnimitra Paul

অগ্নিমিত্রা বলেন, “মানুষের যাতে ভালোলাগে, সেই জন্য সাজানোর চেষ্টা করা হচ্ছে। আগের সরকার ১৫ বছরে না সাজিয়েছে, না মানুষের শিক্ষা, স্বাস্থ্যের কথা ভেবেছে। আমার কাজ যেমন জল দেওয়া, ময়লা-আবর্জনা পরিষ্কার করা, তেমনই সৌন্দর্যায়ন করাও। আমরা তো টাকা চুরি করে বা চেয়েচিন্তে করিনি।“

এদিকে গতকাল চিংড়িহাটা ব্রিজে একের পর এক দুর্ঘটনা ঘটতেই রাস্তার মসৃণতা কমিয়ে প্রত্যেক ১০ মিটার অন্তর ফাইবার পিভার ব্লক বসানো হয়েছে। বাইক পিছলে যাওয়ার সমস্যা ঠেকানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার শহরের সৌন্দর্যায়নে ব্রিজের নীচ নিয়েও বড় পরিকল্পনা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।