Durga Puja 2026 Live Updates

জলদাপাড়ায় সাফারি বুকিং আরও সহজ! এবার ফোনে ফোনেই হবে সব, সহজ পদ্ধতি জানুন

Published on:

Published on:

Jaldapara safari booking online ticket booking started
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে ঘুরতে গেলে ডুয়ার্সে জঙ্গল সাফারির (Jungle Safari) পরিকল্পনা করেন অনেকে। তবে এবার পর্যটকরা চাইলে বাড়ি বসেই জলদাপাড়ার সাফারি বুকিং (Jaldapara Safari Booking) করতে পারেন। বুধবার থেকে রাজ্য বন দফতরের তরফে নতুন পরিষেবা চালু করা হয়েছে। অনলাইনে কীভাবে সাফারি বুক করতে হবে জেনে নিন।

অনলাইনে জলদাপাড়ায় সাফারি বুকিংয়ের পদ্ধতি | (Jaldapara Safari Booking)

জলদাপাড়া জাতীয় উদ্যানে সাফারির অনলাইন বুকিং করতে হলে প্রথমে রাজ্য বন দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://wbsfda.wb.gov.in/ -এ যেতে হবে। সেখানে উপলব্ধ বুকিংয়ের তথ্য দেখে পছন্দের দিন ও রুট অনুযায়ী আসন সংরক্ষণ করতে পারবেন পর্যটকরা। একমাস আগে অবধি বুকিংয়ের সুযোগ থাকায় তাঁদের অনেকটা সুবিধা হবে।

আরও পড়ুনঃ জায়গায় জায়গায় বামেদের বুকস্টলে হামলার অভিযোগ! কলকাতা হাইকোর্টে শুনানি

এই বিষয়ে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ডিএফও পারভিন কাসওয়ানের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোজ অনলাইন বুকিংয়ের জন্য মোট ৯১২টি আসন উপলব্ধ থাকবে। মাদারিহাট, চিলাপাতা, সলকুমার, লঙ্কাপাড়া ও কোদালবস্তি রুটে সাফারির জন্য অনলাইন বুকিং করা যাবে। জিপ সাফারির পাশাপাশি হাতি সাফারির জন্যও অনলাইনে টিকিট বুকিংয়ের সুযোগ রয়েছে। রোজ হাতি সাফারির ৪৮টি আসনের অ্যাডভান্স বুকিং করা যাবে।

রাজ্য বন দফতরের এই উদ্যোগের ফলে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে, তেমনই জলদাপাড়া জাতীয় উদ্যানের পর্যটন ব্যবস্থাও আরও সুসংগঠিত ও পর্যটকবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে হোমস্টে, হোটেল সহ পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলে পর্যটকদের আসার বিষয়ে আগাম পরিকল্পনা করে নিতে পারবেন। ফলে সেখানকার স্থানীয় পর্যটননির্ভর ব্যবসা ও মানুষের জীবন-জীবিকাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Jaldapara safari booking

বর্তমান প্রযুক্তির সময়ে প্রায় সব কাজই অনলাইনে সম্ভব। এবার বাড়ি বসে জলদাপাড়ায় সাফারি বুকিংও শুরু হয়ে গেল। পুজোর মরশুমে এটা যে পর্যটকদের জন্য বড় স্বস্তির খবর, তা আর বলার অপেক্ষা রাখে না।