Durga Puja 2026 Live Updates

‘এই মাসের বর্ধিত DA গ্রান্ট ইন এইড কর্মীরা..,’ ২০% অ্যাডিশনাল মহার্ঘ ভাতা নিয়ে খোঁচা ভাস্কর ঘোষের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর মাস সুখবর বয়ে এনেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। ক্ষমতায় এসেই কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে এ রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। বর্ধিত ২০% ডিএ সহ পুজোর মাসের অগ্রিম বেতন-পেনশন প্রদান করা হচ্ছে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের।

অগ্রিম ২০% অ্যাডিশনাল DA পোষিতদেরও | Dearness Allowance

তবে গ্রান্ট ইন এইড-দের নিয়ে চর্চা বাড়ছিল। সরকার পোষিত কর্মচারীরাও কী এই বর্ধিত মহার্ঘ ভাতার আওতায় আসবেন? সেই নিয়ে প্রশ্ন তুলছিল অনেকে। যদিও সরকার তরফে স্পষ্ট জানানো হয়েছে, অবশ্যই তবে গ্রান্ট ইন এইড-রাও এই সুবিধা পাবেন। এই বিষয়েই এবার সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ভাস্করবাবু সমাজমাধ্যমে লিখেছেন, “যেসব কর্মচারী নেতা এই মাসের বর্ধিত DA গ্রান্ট ইন এইড কর্মীরা পাবেন না বলে গুজব ছড়াচ্ছিলেন, আজ তাদের প্রতিক্রিয়া কী?” সেই পোস্টে একজন কমেন্ট করেছেন, “দাদা ওরা পিটিশন দিয়েছে DA নেবে না বলে।”

আবার একজন বকেয়া ডিএ-প্রসঙ্গ তুলে লিখেছেন, “আমাদের মূল আন্দোলন ছিল রোপা নয় এর টাকা নিয়ে। সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকারা রোপা নয়ের টাকা নিয়ে মামলার জন্য অনেক টাকা জমা দিয়েছে। মামলা হয়েছে। রোপা নয়ের আংশিক টাকা পেল যারা সরাসরি সরকারি কর্মচারী তারা। কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা মামলার জন্য টাকা দিল তারা কিন্তু একটা টাকাও পায় নি। আর ২০% বর্তমান ডিএ নিয়ে খুশি হওয়ার কিছু নেই। কারণ সামনে পে কমিশন তাই বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে। আমার মনে হয় রোপা নয় এর টাকার জন্য আবার পথের আন্দোলন কে বেছে নেওয়া উচিত। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে হয়তো অনেকদিন আগেই পথে নামা হত। সংগ্রামী যৌথ মঞ্চ তো একটি অরাজনৈতিক সংগঠন তাহলে এখন পথে নামা হচ্ছে না কেন ? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ করবে।”

dearness allowance(342)

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ পেতে শুরু করলেও এখনও বঞ্চিত গ্রান্ট ইন এইড কর্মীরা। এখনও তাদের অ্যাকাউন্টে একটা টাকাও ক্রেডিট হয়নি। তাই ষষ্ঠ পে কমিশনের বর্ধিত ডিএ তারা পাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছিল।

আরও পড়ুন: নেই জেলে যাওয়ার ভয়! গ্রেফতার হতে পারেন জেনেও ফের প্রতিবাদের আহ্বান CJP-র প্রতিষ্ঠাতা অভিজিতের

জানিয়ে রাখি, পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে অগ্রিম বেতন ও ২০ শতাংশ বর্ধিত ডিএ সহ মোট ৩৮ শতাংশ ডিএ প্রদান করছে সরকার। পুজোর সময় কেনাকাটা ও উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে কর্মীদের আর্থিক স্বস্তি দিতেই আগাম বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।