Durga Puja 2026 Live Updates

স্মার্ট মিটার বসিয়েও আসছে বেশি বিল? অভিযোগ জানানোর সহজ উপায় জানুন

Published on:

Published on:

Electric bill doubled after installing Smart Meter complaint lodging process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্মার্ট মিটার (Smart Meter) বসানোর পর অনেক গ্রাহকের বেশি বিদ্যুতের বিল আসছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবে সেই নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা। এই অবস্থায় খুব সহজেই বাড়ি বসে অভিযোগ জানানো সম্ভব। স্মার্ট মিটারে বেশি ইলেকট্রিক বিল (Electric Bill) এলে অনলাইনে কীভাবে অভিযোগ জানাবেন জেনে নিন।

স্মার্ট মিটারে বেশি বিল এলে কী করবেন? | (Electric Bill)

ইলেকট্রিক বিল বেশি আসার বিভিন্ন কারণ হতে পারে। কখনও মিটার রিডিংয়ে ভুল, কখনও পুরনো টাকা যোগ হয়ে যাওয়া, কখনও আবার বিলে ভুল তথ্যের কারণে এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হঠাৎ অস্বাভাবিক রকম বেশি বিল এলে আগেই আগের মাসের বিলের সঙ্গে তা মিলিয়ে দেখুন। অস্বাভাবিক বেশি বিল কেন এল তার কারণ খোঁজার চেষ্টা করা উচিত।

আরও পড়ুনঃ জন্ম থেকেই পাওয়া যাবে ভাতার সুবিধা! বিশেষভাবে সক্ষমদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

সংশ্লিষ্ট মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, মিটারের রিডিংয়ে কোনও সমস্যা আছে কিনা, আগের কোনও বকেয়া টাকা যুক্ত হয়েছে কিনা সেসব ভালোভাবে দেখা উচিত। কোনও সমস্যা থাকলে নিজের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে অভিযোগ জানানো যেতে পারে। দরকারে মিটার পরীক্ষার আবেদনও জানাতে পারেন।

অভিযোগ জানানোর পদ্ধতি

গ্রাহক নিজের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে কনজিউমার নম্বর, সিএ বা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লগ ইন করতে হবে। সেখানে কী অভিযোগ জানাতে চান সেটা বেছে নিতে হবে।

বিল বিষয়ক অভিযোগ, মিটারের সমস্যা বা ভুল রিডিং, যে সমস্যা হয়েছে সেটা বেছে নিতে হবে। দরকার হলে বিদ্যুতের বিলের কপি, মিটার রিডিংয়ের ছবি ও সমস্যার বিবরণ লিখতে হবে। অভিযোগ জমা দেওয়ার পর একটি অভিযোগ নম্বর পাওয়া যাবে। সেটি যত্ন করে রেখে দিতে হবে।

পাশাপাশি কেউ চাইলে ১৯১২ নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন। অভিযোগ নথিভুক্ত হলে একটি অভিযোগ নম্বর দেওয়া হবে। সেটি যত্ন করে রেখে দিন। পরে অভিযোগের বিষয়ে ফলো আপের ক্ষেত্রে এটি কাজে আসতে পারে।

Electric bill

অভিযোগ জানানোর পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কনজিউমার গ্রিভেন্স রিড্রেসাল ফোরামে আরও একটি অভিযোগ জানানো যেতে পারে। সেখানেও সমস্যার সমাধান না হলে রাজ্যের বিদ্যুৎ ওম্বাডসম্যানের কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

স্মার্ট মিটার বসানোর পরেও যদি বেশি ইলেকট্রিক বিল আসে তাহলে গ্রাহকরা সহজেই অভিযোগ জানাতে পারেন। তবে অভিযোগ জানানোর আগে অবশ্যই একবার বিদ্যুতের বিল খুঁটিয়ে দেখে নেওয়া উচিত।