বাংলাহান্ট ডেস্ক: আজ পঞ্চমী। বাঙালির দুর্গাপুজো (Durga Puja 2026) অবশ্য মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ কীভাবে প্যান্ডেল হপিং হবে তার প্ল্যানও করে ফেলেছেন অনেকে। কেউ কেউ বাস রুটে ঘোরেন, কারোর ভরসা মেট্রো, কেউ আবার ট্রেনে ঘোরেন। যদি শিয়ালদহ থেকে শুরু করেন তাহলে কোন কোন ঠাকুরগুলি দেখবেন পরপর?
শিয়ালদহ থেকে কোন কোন পুজোগুলি (Durga Puja 2026) দেখবেন?
শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নেমে আগেই চলুন সন্তোষ মিত্র স্কোয়ার। স্টেশন থেকে বেরিয়ে বিবি গাঙ্গুলী স্ট্রিট ধরে সোজা ১০-১২ মিনিট হেঁটে চলে আসতে পারেন, কিংবা শিয়ালদহ ফ্লাইওভারের তলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ বা বৌবাজারগামী অটো/রিকশায় লেবুতলা মোড়ে নেমে দেখা যাবে। এরপর চলুন কলেজ স্কোয়ার। থিমের আতিশয্য নয়, এই পুজোর আলোকসজ্জাই মূল আকর্ষণ। এই পুজো দেখতে হলে শিয়ালদহ স্টেশনে নেমে কলেজ স্ট্রিটগামী অটো বা বাস ধরে আসতে পারেন। এছাড়া শিয়ালদহ থেকে হেঁটেও আসা যায়।

কীভাবে ঘুরে দেখবেন: মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মহম্মদ আলি পার্ক। কলেজ স্কোয়ার থেকে হাঁটাপথে বা অটো করে আসা যায় এখানে। এরপরের গন্তব্য হতে পারে চালতাবাগান লোহাপট্টি। শিয়ালদহ থেকে রাজাবাজার হয়ে শ্যামবাজারগামী অটো বা বাসে উঠে মানিকতলা মোড়ে নামলেই দেখা যাবে এই পুজো (Durga Puja 2026)।
আরও পড়ুন : কম মশলায় নির্ঝঞ্ঝাট রান্না, রইল ঝাল ঝাল কাতলা ভুনার রেসিপি
পরপর রয়েছে পুজো: চালতাবাগান দেখে চলুন কাশী বোস লেন। শ্যামবাজারের দিকের রাস্তা ধরে অটোয় উঠে বসুন। তবে ভিড় বেশি হলে কাছাকাছি নেমে গিয়ে মণ্ডপ পর্যন্ত হেঁটে যাওয়াই ভালো।
আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে পুজো স্পেশ্যাল লোকাল ট্রেন, কোন কোন রুটে কখন ছাড়বে?
এই রুটের আরেকটি পুজো না দেখলেই নয়। তা হল বেলেঘাটা ৩৩ পল্লী। শিয়ালদহ থেকে বেলেঘাটা মেন রোড হয়ে বাইপাস বা কাদাপাড়াগামী অটোয় উঠে সিআইটি রোড ক্রসিং বা ৩৩ পল্লির মুখে নামতে পারেন। যেকোনো বেলেঘাটাগামী বাসে উঠেও যাওয়া যায়। যেতে পারেন মেট্রোতেও। মেট্রোর সবুজ লাইন ধরে ফুলবাগানে নামলে পৌঁছে যাবেন এই পুজোয়।














