বাংলাহান্ট ডেস্ক: আজ মহা ষষ্ঠী। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আজও মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর বলছে, পুজোতে নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ শুক্রবার ষষ্ঠীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায়। কোথাও আপাতত ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল শনিবারও ভিজবে বেশ কয়েকটি জেলা। শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে এই সমস্ত জেলার সর্বত্র বৃষ্টি হবে না। এক-দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র। বৃষ্টি হলেও তা বেশিক্ষণের জন্য হবে না।
শনিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। রবিবারে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস। তারপর থেকে আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে।
এরপর রবিবার থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পুজোর মধ্যে আর দুর্যোগের সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।

আরও পড়ুন: কলকাতা-শিলিগুড়ি যাতায়াত আরও সহজ! রয়্যাল ক্রুজারের প্রিমিয়াম স্লিপার বাসে কী কী সুবিধা মিলবে জানুন
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা নেই পুজোর মধ্যে। শুক্র ও শনিবার উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সামান্য ভিজতে পারে। রবিবার থেকে বৃষ্টি হবে না উত্তরের জেলাগুলিতেও।














