বাংলাহান্ট ডেস্ক : আজ ষষ্ঠী। দুর্গাপুজোর হুল্লোড় শুরু। প্যান্ডেল হপিংয়ের সঙ্গে চুটিয়ে চলছে পেটপুজোও। কিন্তু আজ ষষ্ঠীর দিনে বাড়ি বাড়ি মা কাকিমারা সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী ব্রত করেন। এদিন প্রায় সকলেই নিরামিষ (Recipe) খেয়ে থাকেন। ঠাকুর দেখার তাড়াহুড়োয় এমন কি নিরামিষ রান্না করা যায় যা চটজলদি হয়ে যাবে?
ষষ্ঠীর ডিনারে মেথি আলুর রেসিপি (Recipe)
ষষ্ঠীর রাতে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারেন আলু মেথির তরকারি। খুব কম উপকরণ দিয়ে বানানো হলেও এর স্বাদ অতুলনীয়। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

মেথি আলুর উপকরণ:
সেদ্ধ আলু
মেথি
গোটা জিরে
হিং
আদা
কাঁচালঙ্কা
শুকনো লঙ্কা
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
আরও পড়ুন : ভারত হারলেও বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক! ছক্কার সংখ্যায় টপকে গেলেন ভারতীয় কিংবদন্তিকে
মেথি আলুর প্রণালী: মেথি ভালো করে পরিস্কার করে ধুয়ে পাতাগুলি ছিঁড়ে আলাদা করে নিন। পাতাগুলো ভালো করে কুচিয়ে নিন। অন্যদিকে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে চৌকো করৈ কেটে নিন। আদা কাঁচালঙ্কাও কুচি কুচি (Recipe) করে নিন। এবার একটি পাত্রে মেথি আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
আরও পড়ুন : অ্যাপ ছাড়াই কাটুন টিকিট, ১২ স্টেশনে বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের
কড়াইতে তেল গরম করে জিরে হিং ফোরন দিয়ে খানিক নাড়াচাড়া করে আদা, কাঁচালঙ্কা ও শুকনো লঙ্কা দিন। ভাজা ভাজা হলে আলু আর হলুদ গুঁড়ো দিন। ভালো করে মিশিয়ে মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিন। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিন। মেথি সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিন শুকনো শুকনো মেথি আলুর তরকারি।














