Durga Puja 2026 Live Updates

পুজোয় রাতভর যাতায়াতের সুবিধা, কৃষ্ণনগর-রানাঘাট শাখায় বাড়তি ট্রেন

Published on:

Published on:

Indian Railways durga Puja special trains on the Krishnanagar-Ranaghat section
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখার জন্য শুধুমাত্র ভিড় হয় না। বেশ কয়েক বছর ধরে শহরতলী এলাকার পুজো গুলি উঠে এসেছে দর্শকদের ভিড় টানার তালিকায়। কেবল মফস্বল এলাকা থেকে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া নয়, শহরতলী তো কলকাতার মানুষজন যায় প্যান্ডেল হপিং এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লোকাল ট্রেনের ওপর যাত্রীদের চাপ বাড়ে। তাই সেই কথা মাথায় রেখেই শিয়ালদহ মেন লাইনে একাধিক বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)

দুর্গাপুজোয় যাত্রীদের স্বস্তি কৃষ্ণনগর-রানাঘাট শাখায় বিশেষ ট্রেন (Indian Railways)

কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী শাখায় বিশেষ পরিষেবা থাকছে। কৃষ্ণনগর-শান্তিপুর রুটে চলবে বিশেষ ইএমইউ লোকাল। ফলে রাতের পুজো পরিক্রমা শেষে বাড়ি ফেরার জন্য ট্রেন পাওয়া নিয়ে দুশ্চিন্তা কাটল যাত্রীদের।

রেলের সময়সূচি অনুসারে, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি ও রানাঘাটের জন্য বিশেষ ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৫৫ মিনিটে। রাত ৮টায় কৃষ্ণনগর সিটি থেকে শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়বে। অন্যদিকে, রানাঘাট থেকেও শিয়ালদহ যাওয়ার জন্য রাত ৮টা ৮ মিনিটে একটি লোকাল ট্রেন ছাড়বে।

Indian Railways durga Puja special trains on the Krishnanagar-Ranaghat section

আরও পড়ুন: পুজোর ক’দিন কখন চলবে মেট্রো ও লোকাল? জেনে নিন সম্পূর্ণ সময়সূচি

শিয়ালদহ থেকে কল্যাণীর জন্য সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি ট্রেন ছাড়বে। কল্যাণী থেকে শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৫ মিনিটে। এছাড়াও নৈহাটি, কৃষ্ণনগর ও কল্যাণীর মধ্যে রাতের ট্রেন পরিষেবা থাকছে। রানাঘাট থেকে কৃষ্ণনগরের জন্য রাত ১১টা ৪৫ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে।

কৃষ্ণনগর থেকে নৈহাটিগামী ট্রেন ছাড়বে রাত ১২টা ৩৫ মিনিটে। নৈহাটি থেকে কৃষ্ণনগর গন্তব্যে ট্রেন ছাড়বে রাত ২টোয়। শিয়ালদহ-রানাঘাট, কল্যাণী-শিয়ালদহ রুটেও থাকছে রাতের বিশেষ ট্রেন। কৃষ্ণনগর ও শান্তিপুরের মধ্যেও বাড়তি লোকাল ট্রেন চলবে পুজোর দিনগুলিতে (Indian Railways)।