বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এবং তাদের প্রকৃত মূল্যবোধের শিক্ষা দিন। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই কমলা রঙের কাঁচের বোতলে জল ভরে রেখে তা পান করুন।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। যেখানে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। প্রতিটি কাজ সৃজনশীলতার সঙ্গে করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন।
মিথুন রাশি: আপনি আজ কোনও উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। আপনি আজ আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো কাজ করবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন।
কর্কট রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাচ্চাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও সফর করার পক্ষে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার কাছে থাকা অবসর সময়টি ভালোভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভোরবেলায় ১১ বার ‘ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’-এই মন্ত্রটি জপ করুন।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার তর্কের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফল হতে সাহায্য করবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করলে আপনি লাভবান হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা এবং সাত রকমের শস্য অর্পণ করুন।
কন্যা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। নআপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অযথা সময় নষ্ট করে থেকে বিরত থাকুন। পরিবারের একজন সদস্য আজ তাঁর কোনও সমস্যার কথা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারেন। তাঁকে সঠিক পরামর্শ দিন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের খরগোশকে খাবার খেতে দিন।

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আপনি আজ কিছু আধ্যাত্মিক ভাবনায় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই লাল রঙের চুড়ি এবং লাল রঙের কাপড় কন্যাদের দান করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাচ্চাদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো সংবাদ পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত হনুমানজির পুজো করুন।
ধনু রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। আপনি আজ একটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো এবং সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করুন।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সরকারের! ইথানল উৎপাদনে বন্ধ চিনির ব্যবহার
মকর রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত অর্থ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। আপনি আজ আপনার মায়ের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন। তিনি আপনার ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরিধান করুন।
কুম্ভ রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে অত্যন্ত রেগে থাকতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিক পরিশ্রম করে যান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।
মীন রাশি: আপনি আজ ভাই-বোনদের সহায়তায় আর্থিক সুবিধা পেতে পারেন। দূর-সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। ভালো কাজের মাধ্যমে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।














