Durga Puja 2026 Live Updates

কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! ভারতীয় দলে ফিরছেন বৈভব সূর্যবংশী, কার জায়গায়?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তারকা ক্রিকেটার ঈশান কিষাণ (Ishan Kishan)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম ম্যাচে কিছুটা অনভ্যস্ত পজিশনে ব্যাটিং করায় তিনি সাফল্য পাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই এলো খারাপ খবর। কুঁচকির ডান পাশের পেশিতে চোটের কারণে পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন ঈশান। আর খুব সম্ভবত তার জায়গায় এবার দলে সুযোগ পেতে চলেছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

তবে ঈশানের মতো তিন নম্বরে নয়, খুব সম্ভবত অভিষেক শর্মার সাথে ওপেনিংয়েই নামতে চলেছেন বৈভব সূর্যবংশী। এর আগে সঞ্জু স্যামসন দলে থাকা সত্ত্বেও এশিয়ান গেমসে অভিষেকের সঙ্গে জুটি বেঁধেছিলেন বৈভব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচটিতেও একই দৃশ্য দেখা যেতে পারে। আর অভিষেক ও বৈভব একইদিনে ছন্দ খুঁজে পেয়ে গেলে বিপক্ষ বোলারদের জন্য যে তা কত বড় দুঃসংবাদ হবে, তা আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই।

Former Indian cricketer angry over Vaibhav Sooryavanshi behaviour.

এর আগে ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার ও কোচ গৌতম গম্ভীর সরাসরি বার্তা দিয়েছিলেন যে তাদের পক্ষে সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মাকে বসিয়ে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া সম্ভব নয়। দুজনেই নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে চলতি বছরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু করার ছিল না বৈভবের। কিন্তু এখন তার কাছে সুযোগ এসেছে অপ্রত্যাশিতভাবে।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটেছিল বৈভবের। সেখানে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিলেন এই তরুণ বিস্ময় বালক। কিন্তু জিম্বাবোয়ে সফরে সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে নিজের জাত চিনিয়েছিলেন সূর্যবংশী। সিরিজ সেরা হওয়ার পাশাপাশি হয়েছিলেন সেই সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। তারপর এশিয়ান গেমসের মঞ্চেও ভালো ব্যাটিং করেছিলেন তিনি।

আরও পড়ুন: কোহলিদের ক্লাবে ঢুকেও মাটিতে পা রাখছেন সঞ্জু স্যামসন! ম্যাচের সেরা হয়েও প্রশংসা এই সতীর্থের

ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, তিন ভারতীয় টপ অর্ডার ব্যাটারের সাথেই বৈভবের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারতীয় দলে এখনও যেটুকু খেলেছেন, সেইটুক সময় অভিষেককেই নিজের ওপেনিং পার্টনার হিসেবে পেয়েছেন। তার আগে ২০২৫ সালে আইপিএলে সঞ্জু স্যামসনের সঙ্গে এক ড্রেসিংরুম ভাগ করে নিয়েছিলেন সূর্যবংশী। আর সদ্য সমাপ্ত দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে ঈশান কিষাণ হয়ে উঠেছিলেন তার বড় দাদা বা মেন্টর। ফলে কারোর সাথেই মানিয়ে নেওয়ার কোনও সমস্যা নেই এই তরুণ তারকার।