Durga Puja 2026 Live Updates

শত্রুদের উড়বে ঘুম! সীমান্তে আরও শক্তিশালী হবে নিরাপত্তা, ২.১২ লক্ষ কোটির প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

Published on:

Published on:

Defence Acquisition Council approves defence deals worth Rs 2.12 lakh crore.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। শুধু তাই নয়, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও যথেষ্ট মনোযোগ প্রদান করা হচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২৬ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সম্পন্ন হওয়া ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তথা DAC (Defence Acquisition Council)-র এক বৈঠকে, ভারতীয় সেনাবাহিনী (Indian Army), নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রায় ২.১২ লক্ষ কোটি টাকার মূলধনী অধিগ্রহণ প্রস্তাবগুলিকে ‘প্রয়োজনীয়তার স্বীকৃতি’ (AoN) প্রদান করা হয়েছে। এই ক্রয়ের প্রায় ৮২ শতাংশ ভারতীয় (India) শিল্প থেকে আসবে বলে অনুমান করা হচ্ছে। ANI-এর রিপোর্ট অনুসারে, এই অনুমোদনগুলির মধ্যে আর্টিলারি সিস্টেম থেকে শুরু করে হেলিকপ্টার, নজরদারি ও আক্রমণকারী ড্রোন, নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাউন্টার-ড্রোন প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং আবহাওয়া সংক্রান্ত রাডারের মতো বিস্তৃত পরিসরের সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

২.১২ লক্ষ কোটির প্রতিরক্ষা চুক্তির অনুমোদন DAC (Defence Acquisition Council)-র:

কোন কোন সরঞ্জাম অনুমোদন পেয়েছে: জানিয়ে রাখি যে, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তথা DAC ভারতীয় সেনাবাহিনীর জন্য বেশ কিছু সরঞ্জাম সংগ্রহের অনুমোদন দিয়েছে। যার মধ্যে সেলফ প্রপেল্ড ট্র্যাকড গান সিস্টেম থেকে শুরু করে গান শট রেসপন্স সিস্টেম, হালকা মাল্টি-রোল হেলিকপ্টার, হাই-মবিলিটি ভেহিক্যাল অতি স্বল্প-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কাউন্টার-ড্রোন সিস্টেম, নজরদারি ইউএভি, দূরপাল্লার কামিকাজে ড্রোন সিস্টেম এবং ইন্টিগ্রেটেড সার্ভিল্যান্স অ্যান্ড স্ট্রাইক সিস্টেম শামিল রয়েছে। এই সরঞ্জামগুলি সেনাবাহিনীর গতিশীলতা অর্থাৎ মোবিলিটি যুদ্ধের ক্ষমতা, যুদ্ধক্ষেত্রের নজরদারি এবং আকাশপথে হুমকি থেকে সুরক্ষা জোরদার করবে।

Defence Acquisition Council approves defence deals worth Rs 2.12 lakh crore.

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় নৌবাহিনীর জন্য DAC আধুনিক অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য ‘অ্যাক্টিভ অফবোর্ড ডিকয় সিস্টেম’ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যুদ্ধে সক্ষমতা বাড়াতে দেশীয়ভাবে ডিজাইন ও নির্মিত অন্যান্য নৌবাহিনীর প্ল্যাটফর্ম সংগ্রহেরও অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাদার মতই চার-ছয়ের বন্যা! দুরন্ত সেঞ্চুরি করে তাক লাগাল বৈভবের ভাই আশীর্বাদ সূর্যবংশী

মাল্টি রোল হেলিকপ্টারের অনুমোদন: উল্লেখ্য যে, ভারতীয় বিমান বাহিনীর জন্য, DAC আধুনিক হেলিকপ্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্রশস্ত্র এবং মোবাইল এক্স-ব্যান্ড ডপলার ওয়েদার রাডার সিস্টেম সংগ্রহের অনুমোদন দিয়েছে। ‘স্পেশাল ইউটিলিটি হেলিকপ্টারগুলি’ আকাশপথে পরিবহণে সহায়তা করবে। অন্যদিকে রাডারগুলি অ্যাডভান্স সেক্টরগুলিতে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ করবে।

আরও পড়ুন: পাকিস্তানে নতুন সঙ্কট! ৭,০০০ পেরোল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত আমজনতার

এই হালকা মাল্টি-রোল হেলিকপ্টারগুলি সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ই ব্যবহার করবে। সামগ্রিকভাবে, এই অনুমোদনগুলি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ওপর জোরালো গুরুত্ব আরোপ করে। কারণ প্রস্তাবিত সংগ্রহের প্রায় ৮২ শতাংশ ভারতীয় শিল্প থেকেই আসবে বলে অনুমান করা হচ্ছে।