রাজস্থান সফরে বাড়তি ট্রেন, পুজোর ছুটিতে রেলের বিশেষ পরিষেবার ঘোষণা

Published on:

Published on:

Indian Railways announces additional trains for Rajasthan visit
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর ছুটিতে পরিবারের সঙ্গে দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাহলে উৎসবে মৌসুমী ঐতিহ্য ও রাজকীয় স্থাপত্যের শহর রাজস্থান ভ্রমণে জন্য ভারতীয় রেলওয়ে (Indian Railways) নিয়ে আসল এক সুবর্ণ সুযোগ। পর্যটকদের কথা মাথায় রেখে উৎসবে বাড়তিভির সামাল দিতে এবার বিশেষ পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব রেলওয়ে।

রাজস্থান সফরে বাড়তি ট্রেন ঘোষণা রেলের (Indian Railways)

রাজস্থানের খতিপুরা থেকে শালিমার এবং টাটানগর পর্যন্ত চালানো হয়েছে দুটি পৃথক এক মুখে বিশেষ ট্রেন (Indian Railways)। যা ছুটি কাটিয়ে ঘরে ফেরার পথে অনেকটাই সহজ করে দেবে যাত্রীদের। রাজস্থানে অপূর্ব প্রাসাদ, হাভেলি কিংবা মরুভূমি সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলা ফেরার জন্য রেলের বড় উপহার।

Indian Railways announces additional trains for Rajasthan visit

আরও পড়ুন: পুজো মিটতেই গ্যাসের দামে চাপ, কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর জানুন

রেল সুত্র জানানো হয়েছে, ০৮০৬২ খতিপুরা-শালিমার স্পেশাল ট্রেনটি ২৮ অক্টোবর সকাল ৭:৪০ মিনিটে খতিপুরা স্টেশন থেকে রওনা দেবে। একটানা দীর্ঘ পথ অতিক্রম করে পরের দিন অর্থাৎ ২৯ অক্টোবর সন্ধ্যে সাতটায় এসে পৌঁছাবে শালিমার স্টেশনে।

দক্ষিণ পূর্ব রেলওয়ে আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। যার মধ্যে রয়েছে- লোহারডাগা, রাঁচি, মুড়ি, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, খড়্গপুর এবং সাঁতরাগাছি। এছাড়াও হাওড়া বা কলকাতার পর্যটকদের পাশাপাশি জঙ্গলমহল ও মেদিনীপুরের বাসিন্দাদেরও ছুটির সফর শেষে বাড়ি ফেরা এক লহমায় নিশ্চিত হবে।

অপরদিকে উৎসবের ছুটিতে ঝাড়খণ্ডের মনোরমবাদী দৃশ্য উপভোগ করতে কিংবা টাটানগরের দিকে ফেরার জন্য প্রস্তুত করা হয়েছে ০৮১৮২ খতিপুরা টাটানগর স্পেশাল ট্রেনটি। এই বিশেষ ট্রেনটি ২৮ অক্টোবর সন্ধে ৭টা ৫০ মিনিটে খতিপুরা থেকে যাত্রা শুরু করবে এবং তৃতীয় দিন অর্থাৎ ৩০ অক্টোবর ভোররাত ২টো ৩০ মিনিটে পৌঁছবে টাটানগরে। যাত্রাপথে লোহারডাগা, রাঁচি, মুড়ি, পুরুলিয়া ও চান্ডিল স্টেশনে এই ট্রেনটির স্টপেজ রাখা হয়েছে (Indian Railways)।