DA মামলায় ফের বড় দিন! ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানি, কী হতে চলেছে?

Published on:

Published on:

West Bengal Dearness Allowance DA arrear case hearing postponed in Supreme Court again

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা কবে মিলবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এর মধ্যেই সামনে এল নতুন খবর। আগামী ৩ নভেম্বর ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে DA মামলা।

৩ নভেম্বর ফের শুনানি, কী হবে DA (Dearness Allowance) মামলার ভবিষ্যৎ?

এর আগে গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলার (Dearness Allowance) শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটি তালিকাভুক্তও হয়েছিল। কিন্তু সেদিন কর্ণাটকের একটি CBI মামলার শুনানি চলতে থাকে সারাদিন। ফলে DA মামলা-সহ তালিকায় থাকা অন্য মামলাগুলি আর শোনা হয়নি। বিচারপতিরা জানিয়েছিলেন, বাকি মামলাগুলি পরে শোনা হবে।

dearness allowance(339)

তবে তার মাত্র কয়েক দিনের মধ্যেই DA (Dearness Allowance) মামলাটি ফের শুনানির তালিকায় চলে এসেছে। আগামী ৩ নভেম্বর মামলাটি শোনার কথা রয়েছে। এত তাড়াতাড়ি আবার শুনানি হবে, তা মামলাকারী সংগঠনগুলিও ভাবতে পারেনি। এই বিষয়ে ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, শুনানি হলে তাঁরা আদালতের কাছ থেকে ভালো কিছু আশা করছেন। তবে এখনই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, এমনটা মনে করছেন না তাঁরা।

আরও পড়ুনঃ চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা, কালী-জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নের

কারণ, সুপ্রিম কোর্টের তৈরি ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে মামলাকারী বিভিন্ন সংগঠনের বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী ১৪ ডিসেম্বর। কলকাতায় এই বৈঠক হবে। তাই তার আগেই DA (Dearness Allowance) মামলার চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন্দ্রীয় হারে বকেয়া DA (Dearness Allowance) পুরোটা পাওয়া যায়নি বলে অভিযোগ কর্মচারী সংগঠনটির। সেই কারণেই এখনও আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবার ৩ নভেম্বরের শুনানিতে কী হয়, সেদিকেই নজর রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের।