বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে কালীপুজো। এই সময় বাড়িতে নানান রকমের পদ তৈরি করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনি সহজেই কালীপুজোর দিন বানিয়ে ফেলতে পারবেন। রইল চড়বো জলদি বানানো পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পোস্ত দিয়ে রুই মাছ (Recipe)
আপনিও কি চাইছেন পুরনো দিনের খাবার বানিয়ে খেতে। তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনা রইল এমন একটি রেসিপি যা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন প্রায়শই। রইল আজকের প্রতিবেদনে রইল পোস্ত দিয়ে রুই মাছ বানানোর সহজ পদ্ধতি (Recipe)।

আরও পড়ুন: ট্রেনে রিল দেখা নিয়ে কড়া নিয়ম, জরিমানা গুনতে হবে ৫০০০ টাকা?
উপকরণ:
* রুই মাছ: ৪-৫ টুকরো
* পোস্ত বাটা: ৩-৪ বড় চামচ
* কাঁচা লঙ্কা: ৪-৫টি (চেরা)
* কালোজিরে: সামান্য একটু (ফোড়নের জন্য)
* হলুদ গুঁড়ো: আধা চা চামচ
* নুন: স্বাদমতো
* সর্ষের তেল
* জল
প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিন। এরপর একটি বাটিতে সরষে, পোস্ত ও তিল একসঙ্গে বেটে রাখুন। তারপর ওই কড়াইয়ে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে তারমধ্যে দিয়ে দিন পেঁয়াজ ও টমেটো কুচি। এবার বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিন। তারপর পরিমাণমতো নুন চিনিও কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা কষিয়ে নিয়ে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। এরপর তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিন। তারপর ফুটে উঠলে উপর থেকে হালকা সরষের তেল ছড়িয়ে দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












