নভেম্বরের কোন কোন দিন বন্ধ স্কুল? জেনে নিন ছুটির তালিকা

Published on:

Published on:

School Holiday long in november which days are the schools closed

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর মাস মানে উৎসবের মরশুম। এই সময় দীপাবলি থেকে শুরু করে ছট পুজো পরপর একাধিক উৎসব রয়েছে। যার ফলে পড়ুয়াদের জন্য দেওয়া হয়েছে বেশ কয়েকটি ছুটির সুযোগ। আজকের প্রতিবেদনে রইল এই নভেম্বর মাসের স্কুল ছুটির তালিকার বিষয়ে বিস্তারিত তথ্য (School Holiday)

নভেম্বর মাসে স্কুলে লম্বা ছুটি, কোন কোন দিন বন্ধ? (School Holiday)

WBBSE মডেলের ছুটির তালিকা ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পূজোর ছুটির উল্লেখ রয়েছে (School Holiday)। রবিবার বাদ দিয়ে মোট ২৫ দিনের ছুটির কথা বলা হয়েছে। তবে স্কুলভেট ছুটির সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত ৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি। এই উপলক্ষে নয় ও দশ নভেম্বর সোমবার ও মঙ্গলবার অতিরিক্ত ছুটির কথা ঘোষণা রয়েছে এই তালিকায়। যার ফলে উৎসবের আনন্দের সঙ্গে পড়ুয়ারা পেতে পারেন টানা কয়েক দিনের ছুটি।

School Holiday long in november which days are the schools closed

আরও পড়ুন: পাহাড়প্রেমীদের জন্য সুখবর! উত্তরবঙ্গগামী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের

১১ নভেম্বর বুধবার ভাতৃদ্বিতীয় বা ভাইফোঁটা। পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর ছুটি রয়েছে। ভাইফোঁটার উৎসবকে কেন্দ্র করে স্কুল পড়ুয়াদের জন্য থাকছে দুদিনের বিশেষ ছুটি। ১৫ নভেম্বর রবিবার ছট পুজো। পাশাপাশি ১৬ নভেম্বর সোমবার অতিরিক্ত ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

তবে নভেম্বরের শেষের দিকেও রয়েছে বেশ কিছুদিন স্কুল ছুটি (School Holiday)। ২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও পার্শ্বনাথের রথযাত্রা উপলক্ষে ছুটির উল্লেখ রয়েছে তালিকায়। তবে CBSE, ICSE এবং বেসরকারি স্কুলের ছুটির তালিকা আলাদা হতে পারে। তাই স্কুলের নিজস্ব বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।